সর্বশেষ

Sunday, 3 October 2021

রাতের অন্ধকারে মুখোশ পড়ে- ঘরে ঢুকে শিক্ষিকার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা আতঙ্কিত পরিবার

রাতের অন্ধকারে মুখোশ পড়ে- ঘরে ঢুকে শিক্ষিকার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা আতঙ্কিত পরিবার

রাতের অন্ধকারে মুখোশ পড়ে- ঘরে ঢুকে শিক্ষিকার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা আতঙ্কিত পরিবার।


ঘটনাটি হাবরা থানার রাউতারা বিশ্বাস পাড়া এলাকার, পরিবার সূত্রে জানা গেছে শনিবার রাত 10:30 নাগাদ খাওয়া-দাওয়া সেরে তারা বসেছেন সেসময় পাঁচিল টপকে এক যুবক কালো ড্রেস এবং মুখে মুখোশ পরা অবস্থায় হাতে তলোয়ার নিয়ে ঘরে ঢুকে শিক্ষিকা নাজমুন নাহার (৪২) তাকে তলোয়ার ঠেকায়, প্রথমে পরিবারের লোকজন সেভাবে বুঝে উঠতে পারেনি পরবর্তীতে তারা চিৎকার চেচামেচি করলে তরোয়ালের আঘাতে শিক্ষিকার দুই হাতের দুটি হাতের কবজির কাছে গভীর ক্ষত হয়েছে ,দুটি আঙুল কেটে পরে যায়। 



রাউতারা হাইস্কুলে প্যারা টিচার হিসেবে তিনি চাকরি করতেন কারো সাথে সেরকম কোন শত্রুতা নেই এমনটাই জানিয়েছে পরিবার তবে কি কারণে এই হামলা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শনিবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে দেওয়া হয় এখন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হাবরা থানার পুলিশ পরিবারের বয়ান অনুসারে স্থানীয় এক যুবককে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করেছে হাবড়া থানার পুলিশ । রবিবার সকালে এ ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কী কারণে এই হামলা তা নিয়ে দ্বন্দ্বে পরিবার এবং স্থানীয় লোকজন।

 আটক যুবককে গ্রেফতার করা হল।ধৃতের নাম খুরশিদ আলম মন্ডল(১৮)।বাড়ি রাউতাড়া বিশ্বাস পাড়া এলাকায়।ভোররাতে ওই এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।আজই ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে তোলা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।

ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা

ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা




 ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কার টিব্রেওয়াল কে।







গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর শব্দবাজি

গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর শব্দবাজি

 


গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর শব্দবাজি। সামনে দুর্গা পুজো তার আগে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বাজি মজুদ রয়েছে কিনা। সে দিকে লক্ষ্য রেখেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সেই ভাবেই  রবীন্দ্রনগরে নারায়ণ চন্দ্র সাহা বাড়িতে মজুত রাখা ছিল নিষিদ্ধ বাজি।গোপন সূত্রে খবর ভিত্তিতে রবিবার নারায়ন চন্দ্র সাহার বাড়িতে অভিযান চালায় শিলিগুড়ির মেট্রোপলিটন শিলিগুড়ি থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। 



উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং বাড়ির মালিক নারায়ণ চন্দ্র সাহা আটক করা হয়।

রেশন গ্রাহকদের হয়রানি করছিল ডিলার এই অভিযোগে ডায়মন হারবার 12 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার কে সাসপেন্ড করল খাদ্য দপ্তর

রেশন গ্রাহকদের হয়রানি করছিল ডিলার এই অভিযোগে ডায়মন হারবার 12 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার কে সাসপেন্ড করল খাদ্য দপ্তর

 

রেশনের খাদ্য সামগ্রীদুর্নীতির জন্য সাসপেন্ড হলেন ডায়মন্ডহারবার ১২ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার দীপান্বিতা পুরকায়েত। দিনের-পর-দিন গ্রাহকদেরকে ঠকিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ডায়মন্ড হারবার ১২ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার দীপান্বিতা পুর্কায়েত।দুটি রেশন দোকানের মাল তিনি একা বন্টন করতেন।  গতকাল রেশনে এসে তার দুর্নীতির প্রতিবাদ করে রেশন দোকান বন্ধ করে দেন রেশন  গ্রাহকরা। দিনের-পর-দিন রেশন ডিলার দীপান্বিতা পুর্কায়েত রেশন খাদ্য সামগ্রী বন্টন এর সময়  দুর্ব্যবহার করছিলেন রেশন গ্রাহকদের সঙ্গে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দুটি রেশনের মাল বন্টন করতেন সপ্তাহে ৮দিন অর্থাৎ কোন একটি রেশনের মাল বন্টন হিসাব মত ৪ দিন করতেন । এছাড়া রেশন গ্রাহকদের হয়রানি  করার জন্য একদিন বড় কার্ডের মাল একদিন ছোটকার্ড  এর মাল দেওয়ার ব্যবস্থা করেন রেশন ডিলার। ফলে একই পরিবারকে রেশনে আসতে হতো দুদিন। এছাড়া সরকার নির্দেশ দিয়েছিলেন মাসের যেকোনো দিন রেশন তুলতে পারে গ্রাহকরা কিন্তু নির্দিষ্ট দিন বেঁধে দিতেন এই রেশন ডিলার আর সেইদিন না এলে গ্রাহকরা পেতেন না তাদের প্রাপ্য রেশনের খাদ্য সামগ্রী। এই দুর্নীতির খবর পেয়ে গতকাল নড়েচড়ে বসেন প্রশাসন। রেশন ডিলার দীপান্বিতা পুরকায়েতকে সাসপেন্ড করা হয় খাদ্য দপ্তর থেকে।  রীতিমতো কয়েকশো রেশন গ্রাহকদের সামনে একথা ঘোষণা করেন ডায়মন্ডহারবার পৌরসভার পৌর প্রশাসক মন্ডলী প্রধান প্রণব কুমার দাস। প্রণব বাবুর এই ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসাহে আনন্দে ফেটে পড়ে রেশন গ্রাহকরা ।প্রত্যেকের দাবি অনেকদিন পর প্রশাসন একটা যথাযথ ব্যবস্থা নিয়েছেন আর এই ব্যবস্থা নেওয়ায় তারা খুশি। 




উপ নির্বাচনে জয়ের পথে মমতা পুরুলিয়া জেলার কর্মী-সমর্থকদের আনন্দ উচ্ছাস

উপ নির্বাচনে জয়ের পথে মমতা পুরুলিয়া জেলার কর্মী-সমর্থকদের আনন্দ উচ্ছাস


পুরুলিয়া : গণনায় মমতা ব্যানার্জীর এগিয়ে থাকার খবর আসতেই উল্লাসে মাতলো পুরুলিয়া জেলা তৃণমূল । ডিজে বক্সের গানের তালে তালে নাচ, সেই সঙ্গে সবুজ আবির মেখে উল্লাসে মাতলো তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা । তাদের আশা, মমতা ব্যানার্জী রেকর্ড ভোটে ভবানীপূর কেন্দ্রে জয়লাভ করবে ।


ভবানীপুরে মমতার জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল বড়জোড়ার কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আবির খেলা

ভবানীপুরে মমতার জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল বড়জোড়ার কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আবির খেলা

 

ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে এগিয়ে আছে, সেই খুশিতে বাঁকুড়ার বড়জোড়া তে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উচ্ছ্বসিত, সবুজ আবির খেলে ও ফটকা ফাটিয়ে উল্লাস।



মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাসে মাতলো  তৃণমূল কংগ্রেস কর্মীরা।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাসে মাতলো তৃণমূল কংগ্রেস কর্মীরা।


বাঁকুড়া : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাসে মাতলো  তৃণমূল কংগ্রেস কর্মীরা।

 এদিন বাঁকুড়া শহরের রাসতলা মোড়ে বাঁকুড়া জেলা  তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল এর নেতৃত্বে  বাজি পোড়ানো সহ মিষ্টিমুখ করানো হয় সাধারণ মানুষদের। মিষ্টি খাইয়ে আবির মাখিয়ে  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের উচ্ছ্বাসে মাতলো এলাকার মানুষজন। 




উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে তৃণমূল, নন্দীগ্রাম এর কর্মী সমর্থকদের মধ্যে খুশির ছায়া

উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে তৃণমূল, নন্দীগ্রাম এর কর্মী সমর্থকদের মধ্যে খুশির ছায়া

 উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে তৃণমূল, নন্দীগ্রাম এর কর্মী সমর্থকদের মধ্যে খুশির ছায়া

একুশের বিধানসভা নির্বাচন যেন নাট্যকারের নিপুন হাতে লেখা পর্বভিত্তিক নাটক। তৃণমূল ভার্সেস বিজেপির রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি খেলা দেখেছে ভারতবাসী। প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, জে পি নাড্ডা টু যোগী আদিত্যনাথ অন্যদিকে একাই একশ মমতা। ২ রা মে ফলঘোষনার দিন সময় যত এগিয়েছে টিম বিজেপির বিজয়রথ একাই বাঘিনীর মত রুখে দিয়েছেন ‘বাংলার নিজের মেয়ে’।


২০০-র গণ্ডি পার করে হ্যাটট্রিকড মমতা, পায়ের মতই চোট পেয়েছেন নিজের কেন্দ্র নন্দীগ্রামে। যে নন্দীগ্রাম ৩৪ বছরের বামদূর্গ ভেঙে মসনদে বসিয়েছিল মমতা’কে সেখানেই দিদির পরাজয়ে এক অদ্ভুত সমাপতন একুশ বিধানসভায়। নাটকীয়তা এখানেও, একদা সেনাপতি শুভেন্দুর কাছেই দিদির পরাজয়৷ সেইসঙ্গে বাংলা দেখল, অভিনব এক ভোট। যেখানে মমতার কারিশমাতেই হ্যাটট্রিক তৃণমূলের; আর নিজের কেন্দ্রেই দিদি পরাজয়। অতএব উপনির্বাচন!

মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনস্রোতে মুখ্যমন্ত্রীত্ব রক্ষার সবচেয়ে প্রেস্টিজিয়াস ভোট এই ভবানীপুর উপনির্বাচন। দ্বিতীয় ইনিংসে, লক্ষ্য শুধু জয় নয়। দীর্ঘ ব্যবধানে জয়ই লক্ষ্য সবুজ শিবিরের। এই ভবানীপুর উপনির্বাচন-ই স্থির করবে পরবর্তী লোকসভা নির্বাচনে ‘হাওয়াই চটি’-র ক্যারিশমা দিল্লি দেখতে পাবে কী না?

নন্দীগ্রাম বিধানসভায় এরই মধ্যে আনন্দের ছায়া তৃনমূল এর কর্মী সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই তারা বোমা ফাটিয়ে বিজয় উদযাপন শুরু করে দিয়েছে। নন্দীগ্রাম এর ১নম্বর ব্লক এর ব্লক সভাপতি সদেস রঞ্জন বোয়াল জানান সারারাজ্য জুড়েই আনন্দের বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে বাদ নেই নন্দীগ্রাম ও। আরো বলেন মীরজাফর এর উচিত তৃণমূল সুপ্রিমোর কাছে এই মুহূর্তে ক্ষমা প্রার্থনা করা উচিত।

Saturday, 2 October 2021

ভবানীপুর উপ-নির্বাচন নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া

ভবানীপুর উপ-নির্বাচন নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া

 


ভবানীপুরে প্রাচারের যে ডঙ্কা বেজে ছিল,কিন্তু ভোট তা স্বত্বেও কম ভোট পড়া কি দিশা দেখাবে তা কঠিন হয়ে দাড়িয়েছে বললেন প্রদীপ ভট্টাচার্য।   শিলিগুড়ির ভেনাস মোড়ে জাতীর জনক মহত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,বাংলার রাজনীতিতে কোন দিনও সাম্প্রদায়িকতা কেনদিনও প্রভাব বিস্তার করতে পারেনি, সেই জন্য গান্ধীজি বাংলাকে সবচেয়ে বেশী ভালোবাসতেন।সেই বাংলার মাটিতে আজ সাম্প্রদায়িক ভাবনা বিস্তার লাভ করছে যা অত্যন্ত দুঃখজনক। ভবানীপুর নির্বাচন নিয়ে তিনি বলেন এত প্রচার সত্বেও ভোট দিতে মানুষের ঢল দেখা যায়নি।আমার মনে হয় এরমধ্যে কোন জটিলতা রয়েছে আগামী দিনে যারা এটা নিয়ে গবেষণা করবেন তারাই বুঝতে পারবেন।বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস অনেকটাই দুর্বল জায়গায় রয়েছে তা কাটিয়ে উঠতে হবে।

বাঁকুড়ার বড়জোড়ার পুড়োকোন্দা মাকড়া সেতুর উপর দিয়ে বইছে জল।

বাঁকুড়ার বড়জোড়ার পুড়োকোন্দা মাকড়া সেতুর উপর দিয়ে বইছে জল।

 বাঁকুড়ার বড়জোড়ার পুড়োকোন্দা মাকড়া সেতুর উপর দিয়ে বইছে জল।

নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টির জেরে রাজ্য সহ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে ভারি বৃষ্টি হয়েছে।

সেইমতো আজ দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার ফলে এবং মাকড়া উপরের অংশ প্রচুর পরিমান জলস্তর বেড়ে বড়জোড়া থেকে রাজমাধবপুর,তাজপুর হয়ে পখন্না যাবার রাস্তায় পুড়োকোন্দা মাকড়া সেতু সম্পূর্ন জলের তলায় চলে গিয়েছে।বর্তমানে এই সেতুর উপর দিয়ে একহাটু জল বইছে। এবং এই রাস্তার উপর দিয়েও জল বইছে বিপদজনক ভাবে।

যার ফলে দুচাকা থেকে শুরু করে চারচাকা ঝুকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে এবং বাস চলাচল বন্ধ রয়েছে এই রাস্তায়।যে পরিমান জলস্তর বেড়েছে তাতে পুড়োকোন্দা ও রাজমাধবপুর মৌজার অন্তর্গত প্রায় সব ধানজমি ডুবে গিয়েছে। আর তাতেই চাষীদের মাথায় হাত।

যে পরিমান দামোদরের জল বাড়ছে এবং মাকড়া র জল যে পরিমান বৃদ্ধি পাচ্ছে তাতে যদি এই ভাবে চলতে থাকে তাহলে এই মাকড়া সেতু সম্পূর্ণ কিন্তু ডুবে যাবে।

মনীন্দ্র ঘোষ ও ধীরেন ঘোষ নামে পুড়োকোন্দার দুই গ্রামবাসী জানান যে,টানা বৃষ্টির জেরে এই মাকড়া সেতুর উপর জল উঠে গিয়েছে।খুব ঝুকি নিয়ে যাতায়াত চলছে।এবং ধানজমি সম্পূর্ন জলের তলায় চলে গিয়েছে।

আসানসোলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন

আসানসোলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন

 

প্রাকৃতিক দুর্যোগের কারনে    আসানসোলের ক্ষতিগ্রস্ত এলাকাই  কাজের খোঁজ নিতে আসানসোলে এলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, সাথে ছিলেন আর এক মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক ।

শুক্রবার দুপুরে তিনি আসানসোলে এসে পৌছান।এদিন বৃষ্টিতে  ক্ষতিগ্রস্ত এলাকা গুলি  পরিদর্শন করেন তিনি ।অতিভারি বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল্লা হাসপাতাল  সংলগ্ন রাস্তার বেশ কিছুটা অংশ।এছাড়া সব মিলে আসানসোলের রানিগঞ্জ,  কুলটি , জামুরিয়া এলাকায় কয়েক হাজার বাড়িতে জল ঢুকে যায় বলে জানা গেছে প্রশাসন সুত্রে । সুত্রের খবর  শিল্পাঞ্চলের সার্বিক  ক্ষয়ক্ষতির  পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তিনি ।পাসাপাসি ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী ।এদিন রাজ্যের মন্ত্রী জাভেদ খান বলেন, আমাদের ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ,ক্ষতিগ্রস্তদের  ডিজাস্টার আইন মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

Wednesday, 29 September 2021

পুরুলিয়া জয়পুর রাজবাড়ীর দূর্গা পূজার ইতিহাস

পুরুলিয়া জয়পুর রাজবাড়ীর দূর্গা পূজার ইতিহাস

 


পুরুলিয়া : বছরের ৩৬১ দিন ব্যাংকের লকারে বন্দী থাকেন দুর্গা মা । দূর্গা পুজোর মা আসেন পুলিশি প্রহরার মধ্যে । চারদিন পুজো শেষে আবার ফিরে যান ব্যাংকের লকারে । প্রাচীন ঐতিহ্য ও আচারবিধি বজায় রেখে দক্ষিণবঙ্গের প্রান্তিক পুরুলিয়া জেলায় জয়পুরের রাজবাড়ীতে এভাবেই পুজো হয়ে আসছে । এই পূজোর অন্যতম আকর্ষণ হলো সোনার দূর্গা মূর্তি পুজো । দূর্গা পূজোর টানা চারদিন জেলা পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে রাজ পরিবারে বিরাজমান হয়ে পুজো নেন মা ।

ইংরেজির ১৬০০ সালে উজ্জ্বয়নী থেকে রাজা জয়সিংহ পুরুলিয়া এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যাকে হত্যা করে মুন্ডাদের ইষ্টদেবী খাঁড়াকে ছিনিয়ে নিয়ে, শক্তির দেবী হিসেবে বিনা মূর্তিতেই কলা বৌ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন । তারপর পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর । সেই সময় রাজা কাশিনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরী করে তাতে রুপার চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন । 

তারপরই সোনার বিগ্রহ তৈরীর জন্য বেনারসের স্বর্ণ শিল্পীদের ডেকে পাঠিয়ে ১ সের সোনার দ্বিভুজা দূর্গা মূর্তি ও দেড় মন রুপার চালচিত্র তৈরী করান । সেই থেকে মহা ধুমধামের সঙ্গে সোনার বিগ্রহ ও রুপোর চালচিত্র পুজো আসছে জয়পুর রাজবাড়ীতে । কিন্তু ১৯৭০ সালে একদল ডাকাত হানা দেয় রাজবাড়ীতে । তৎকালীন জেলা পুলিশ সুপারের উদ্যোগে রাজবাড়ীর দূর্গার স্বর্ণ বিগ্রহের নিরাপত্তা দিতে চালু হয় বিশেষ ব্যবস্থা । ঠিক হয় পূজোর পাঁচ দিন ছাড়া ৩৬১ দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বিগ্রহকে ব্যাংকের লকারে রাখা হবে । সেই থেকে আজও পর্যন্ত পূজোর পাঁচ দিনের জন্য ব্যাংক থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পূজোর চারদিন দিন আনা হয় রাজবাড়িতে ।



কিন্তু এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। বিগত বছর থেকে করোনা আবহে সাধারণ মানুষের ভিড় এড়াতে সোনার দুর্গা ও রুপোর চালচিত্রকে আনা হয়না রাজবাড়িতে । তবে পুজো হয় প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি মেনেই।

সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লিউ সি র চেয়ারম্যানের বিরুদ্ধে

সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লিউ সি র চেয়ারম্যানের বিরুদ্ধে

 সরকারী গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লিউ সি র চেয়ারম্যানের বিরুদ্ধে, দেবাশীষ মজুমদারের বিরুদ্ধে জেলাশাসককে লিখিত অভিযোগ যুব তৃণমূলের

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২৯ সেপ্টেম্বর  ------- সরকারী গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লুসির চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার বালুরঘাট শহর যুব তৃণমূল এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন জেলা শাসকের। যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে গোটা বালুরঘাট শহরে। যুব তৃণমূলের অভিযোগ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশিষ মজুমদার সরকারী গাড়ির অপব্যবহার করছেন। সরকারী বোর্ড লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপির অনুষ্ঠানে বলেও অভিযোগ শহর যুব তৃণমূলের। এমন ঘটনায় দেবাশিষ মজুমদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবি এদিন জানানো হয়েছে জেলাশাসককে।

বালুরঘাট শহর যুব তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, সরকারী গাড়ির অপব্যবহার করছেন বিশ্বাসঘাতক শুভেন্দুর সাথে বিজেপিতে যাওয়া দেবাশীষ  মজুমদার। যার বিরুদ্ধেই এদিন জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন। 

যদিও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশিষ মজুমদার জানিয়েছেন, সি ডাব্লউসি থেকে কোন গাড়ি তাদের দেওয়া হয় না। ব্যক্তিগত গাড়িতে লাগানো বোর্ড সুনির্দিষ্ট সময়েই লাগানো থাকে। তাছাড়া বর্তমানে তিনি কোন রাজনৈতিক দলের লোক নন,কোন পদ ও নেই তার। ভালো লাগা থেকে কোন দলকে পছন্দ তিনি করতেই পারেন। তিনি সি ডাব্লিউ সি র চেয়ারম্যান হিসাবেই কাজ করছেন।



বাঁকুড়ার আবহাওয়া বার্তা

বাঁকুড়ার আবহাওয়া বার্তা

 বাঁকুড়া : ভোররাত থেকে বাঁকুড়া জেলা জুড়ে নিম্নচাপের জেরে শুরু হয়েছে ঝড়ো হাওয়া সাথে প্রবল বৃষ্টি । 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ভোর রাত থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া । রীতিমতো বিপর্যস্ত সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন । 



বিশেষ করে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক ইন্দাস ব্লক বড়জোড়া ব্লকের দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষরা আতঙ্কিত রয়েছেন । 

অন্যদিকে যারা মাটির বাড়িতে বসবাস করছেন প্রবল বৃষ্টির কারণে সেই বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । সব মিলিয়ে আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে সাধারন মানুষদের । যদিও বাঁকুড়া জেলা প্রশাসন সদা সতর্ক রয়েছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য । সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ।