Wednesday, 29 September 2021

সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লিউ সি র চেয়ারম্যানের বিরুদ্ধে

 সরকারী গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লিউ সি র চেয়ারম্যানের বিরুদ্ধে, দেবাশীষ মজুমদারের বিরুদ্ধে জেলাশাসককে লিখিত অভিযোগ যুব তৃণমূলের

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২৯ সেপ্টেম্বর  ------- সরকারী গাড়ি অপব্যবহারের অভিযোগ সি ডাব্লুসির চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার বালুরঘাট শহর যুব তৃণমূল এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন জেলা শাসকের। যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে গোটা বালুরঘাট শহরে। যুব তৃণমূলের অভিযোগ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশিষ মজুমদার সরকারী গাড়ির অপব্যবহার করছেন। সরকারী বোর্ড লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপির অনুষ্ঠানে বলেও অভিযোগ শহর যুব তৃণমূলের। এমন ঘটনায় দেবাশিষ মজুমদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবি এদিন জানানো হয়েছে জেলাশাসককে।

বালুরঘাট শহর যুব তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, সরকারী গাড়ির অপব্যবহার করছেন বিশ্বাসঘাতক শুভেন্দুর সাথে বিজেপিতে যাওয়া দেবাশীষ  মজুমদার। যার বিরুদ্ধেই এদিন জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন। 

যদিও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশিষ মজুমদার জানিয়েছেন, সি ডাব্লউসি থেকে কোন গাড়ি তাদের দেওয়া হয় না। ব্যক্তিগত গাড়িতে লাগানো বোর্ড সুনির্দিষ্ট সময়েই লাগানো থাকে। তাছাড়া বর্তমানে তিনি কোন রাজনৈতিক দলের লোক নন,কোন পদ ও নেই তার। ভালো লাগা থেকে কোন দলকে পছন্দ তিনি করতেই পারেন। তিনি সি ডাব্লিউ সি র চেয়ারম্যান হিসাবেই কাজ করছেন।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: