ডাক্তার বিধান চন্দ্র রায় রোগী সহায়ক সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে বেশকিছু দাবি-দাওয়া নিয়ে সল্টলেক স্বাস্থ্য ভবনে বিক্ষোভ।রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয় রোগী সহায়ক সমিতির রাজ্য কমিটির প্রতিনিধি দল। আজ দুপুরে সল্টলেক স্বাস্থ্য ভবনে আসেন বেশকিছু দাবি নিয়ে। তাদের মূলত দাবি, বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রোগী সহায়ক মহিলা কর্মীরা মাতৃত্বকালীন কোনও রকমের ছুটি পায় না। এমনকি গর্ভবতী অবস্থায় তাদের চাকরি চলে যায়।
তাই তাদের যাতে চাকরির নিশ্চয়তা দেয়া হয়, রোগী সহায়কদের সহায়ক ভাতা মাত্র ৭১৬৬ টাকা। সেখান থেকেও তাদের টাকা কেটে নেয় এনজিও। পাশাপাশি তাদের যাতে প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়। এছাড়াও বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে তারা আজ লিখিত আকারে একটি ডেপুটেশন জমা দেয় DHS ও NHM আধিকারিকের কাছে। এবং তাদের দাবি-দাওয়া না মেনে নেয়া হলে পরবর্তী ক্ষেত্রে যা যা করণীয় তারা করবে। তবে রাজ্য সরকারকে কোনও ভাবে অসম্মান করবে না তারা এমনই জানিয়েছেন।



0 coment rios: