পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্ম জয়ন্তী উদযাপন করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর 24 পরগণা জেলা কমিটি। শনিবার উত্তর 24 পরগনার বারাসাতের কাচারী মাঠ সংলগ্ন বঙ্কিম সংগ্রহশালার সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশন এর অন্যতম নেতৃত্ব ভাস্কর নন্দী,নিমাই মিত্র,অমল মুখোপাধ্যায় প্রমুখ।
এদিন সংগঠনের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন সংগঠক রক্তদান করেন এই রক্তদান শিবিরে।করোনা জয়ী 30 জন সরকারী কর্মচারীকে এদিন সম্বর্ধনা দেয়া হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ মানুষের মধ্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনালেখ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদগন।

0 coment rios: