ধৃত জঙ্গিদের জেরায়, মোবাইলের সূত্র ধরে আরও এক যুবকের নাম উঠে এলো এনআইএ-র তদন্তে। শুক্রবার সন্ধ্যায় জলঙ্গীর নওদাপাড়া গ্রাম থেকে সামিম আনসারি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত সামিম আনসারি আগে কেরলে কাজ করতে যেতো, বছর দুয়েক আগে বিয়ে করার পর থেকে সে বাড়িতেই থাকে বলে দাবি তার পরিবারের লোকজনদের।এলাকার এক আড়তে বর্তমানে সে কাজ করে বলে জানায় প্রতিবেশীরা। এদিন সন্ধ্যার অন্ধকার ঘনাতেই সামিমের বাড়িতে হানা দেয় এনআইএ-র এক প্রতিনিধি দল। তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির লোকজনদের কিছু না জানিয়েই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পরিবার সদস্যরা।
Saturday, 26 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: