পাচারের আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহরের রথবাড়ি এলাকার থেকে গাঁজাসহ এক মহিলা ও এক যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে পাঁচটি প্যাকেটে মোট 17 কিলো গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।শুক্রবার ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায় জানান অভিযুক্ত পাচারকারী মহিলার নাম অহেদি বিবি সেক তার বাড়ি বর্ধমান জেলা কাটোয়া থানার মাটি পারা পাহাড়পুর কলোনি এলাকায় ও যুবকের নাম ছোট্টু খান তার বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সাত নম্বর কলোনি মজদুর বস্তি এলাকায়।অভিযুক্তরা ট্রেনে করে মালদা এসেছিল এবং রথবাড়ি থেকে তারা বর্ধমানের দিকে এই তিনটি ব্যাগে করে মোট পাঁচ প্যাকেট গাজা তারা নিয়ে যাচ্ছিল। রথবাড়ি থেকে বাস ধরার উদ্দেশ্যে তারা জরো হয়েছিল বিশেষ সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানা পুলিশ হাতেনাতে ধৃতদের ধরে ফেলে। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়




0 coment rios: