পশ্চিমবঙ্গে দাঙ্গা করতে এলে সাধারণ মানুষ হাড়গোড় ভেঙে দাঙ্গাবাজরা যেখান থেকে এসেছে সেখানেই আবার পাঠিয়ে দেবে। রবিবার বিকেলে বারাসাত চাঁপাডালি তে দলীয় কার্যালয়ে বসে এমনই হুংকার দিলেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনি বলেন কোনরকম প্ররোচনায় পা না দিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বা অন্য দলের কর্মী, সমর্থকদের আমরা আবেদন জানাবো যেন এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একসাথে আমরা লড়তে পারি। আমরা পুলিশ-প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে আরো বেশি নৈশকালীন টহলদারি জারি থাকে। পুলিশ প্রশাসন যেমন নজরদারি চালাচ্ছে পাহারা দিচ্ছে দিক পাশাপাশি এলাকায় এলাকায় প্রয়োজন পড়লে এই দাঙ্গা বাজ কারীদের ঠেকাতে সচেতন নাগরিকদের পাড়ায় পাড়ায় নজরদারি এবং রাত পাহারার ব্যবস্থা করতে হবে। কোনো ফাঁকফোকর রাখা যাবে না যাতে এই দাঙ্গাবাজরা সেই সুযোগ নিতে পারে।একেই করণা আবহাওয়া তার ওপর শীতকালের রাত অনেক কিছু ওরা ঘটাতে পারে তাই শুধু বারাসাত বাঁশি নয় এই জেলার প্রান্তে প্রান্তে মানুষকে সচেতন থাকতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র করে যাচ্ছে বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে। সাধারণ মানুষের জীবন হানি ঘটাতে চাইছে। তাই বাংলার মানুষ বিজেপিকে ছেড়ে কথা কইবে না। এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি রাজ্যে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ তৈরি করে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব তাকে প্রতিহত করার ডাক দেয়। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে সুনীল মুখোপাধ্যায় জানান শুভেন্দু অধিকারী রাজ্যের নেতা, বর্তমানে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং তার বিষয়ে কিছু বলার অধিকার বা এক্তিয়ার আমার নেই। দল আমাকে সেই অধিকার বা অনুমতি বা এক্তিয়ার দেয় নি। বলার অধিকার কেবল মাত্র রাজ্য নেতৃত্তের আছে। সুতরাং এই বিষয়ে যা কিছু বলার রাজ্য নেতৃত্ব বলবেন। এই জেলার সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেয়ার চেষ্টা করতে পারি।
Sunday, 22 November 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: