Tuesday, 5 January 2021

বারাসাতের পৌর প্রশাসকের মানবিক উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড পেল বিজেপি কর্মী

 

পৌর প্রশাসকের মানবিক উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ডের সুফল পেলো বারাসাতের একটি অসহায় পরিবার।  বারাসাত 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকার বাসিন্দা মাধব পাল। স্ত্রী-পুত্র নিয়ে সংসার। সংসারের আয় বলতেই বিশেষ কিছু নেই। তারপর ছেলে রাজু পাল দীর্ঘ দিন ধরে অসুস্থ। পাড়ায় একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত রাজু পাল । ছেলের শারীরিক  পরিস্থিতি দিনের-পর-দিন অবনতি হওয়ায় একান্ত নিরুপায় হয়ে ছুটে যান বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জির কাছে।
ছেলের চিকিৎসার জন্য ভেলোর নিয়ে যাওয়া প্রয়োজন। মাধব বাবুর পরিবারের আর্থিক পরিস্থিতি ও ছেলের অসুস্থতার কথা জানতে পেরে তড়িঘড়ি চিকিৎসার সুবন্দোবস্ত করতে উদ্যোগী হন প্রশাসক সুনীল মুখার্জী। তড়িঘড়ি পৌরসভার স্বাস্থ্য সাথী কার্ড করতে আসা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেন সুনীল বাবু। তার নির্দেশে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি সমস্ত যন্ত্রপাতি নিয়ে বিবেকানন্দ রোড সংলগ্ন মাধব বাবুর বাড়িতে হাজির হয় সংশ্লিষ্ট স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার কর্মীরা। প্রশাসক সুনীল মুখার্জি উপস্থিতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড মাধব বাবুর পরিবার হাতে তুলে দেওয়া হয়।
পাশাপাশি প্রশাসক সুনীল মুখার্জী ভেলোড়ে চিকিৎসা করতে যাওয়ার জন্য এয়ারলাইন্সের সাথে কথা বলে চারটি বিমান টিকিটের ব্যবস্থা করেন। সুনীল বাবুর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মাধব বাবু ও তার পরিবার।এ বিষয়ে সুনীল মুখার্জি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোন দল মত দেখিনি। মানুষের জন্য আমরা এগিয়ে এসেছি। মানুষ যখন অসহায় অসুস্থ হয়ে পড়েন, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। আজ তারই এক ক্ষুদ্র প্রয়াস।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: