দীর্ঘদিন ধরে বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমের পরিচ্ছন্নবিভাগের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করে তাকে সহবাসে লিপ্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিল ওই নার্সিংহোমের ই এক ওয়ার্ড বয়। ইতিমধ্যে ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে সেই বেসরকারি নার্সিং হোম থেকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযুক্ত নাম সুজয় চক্রবর্তী বারাসাত জেলা হাসপাতালের বিপরীত দিকে একটি বেসরকারি নার্সিংহোমে ওয়ার্ড বয়ের কাজ করে। সেখানে কাজ করতো বারাসাত নবপল্লী আনন্দ নগরের বাসিন্দা চব্বিশ বছরের এক গৃহবধূ। ওই গৃহবধূ নার্সিংহোমে পরিচ্ছন্ন বিভাগে কাজ করতো। তার অভিযোগ দীর্ঘদিন ধরে সুজয় চক্রবর্তী তাকে শারীরিকভাবে নিগ্রহ করে আসছে। এ বিষয়ে কাউকে বললে তাকে বড়োসড়ো ক্ষতি করবে বলে হুমকি দেয়। অবশেষে অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্ন বিভাগের ওই কর্মী নার্সিংহোম কর্তৃপক্ষকে লিখিত আকারে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে নার্সিংহোম থেকে তাকে বরখাস্ত করা হয়। নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ অভিযুক্ত সুজয় চক্রবর্তী তার বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকি দিচ্ছিল যে অভিযোগ তুলে নেওয়া হোক না হলে তাকে বড় ক্ষতি করবে এবং রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাবে। এমনকি প্রতিদিন ফোন করে তাকে হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে বারাসাতের ওই বেসরকারি নার্সিংহোমের নির্যাতিতা ওই কর্মী নিরুপায় হয়ে আজ সকালে বারাসাত থানায় অভিযুক্ত সুজয় চক্রবর্তী বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।


0 coment rios: