উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার বরানগরের সিঁথির মোড়ে একটি নির্মীয়মান বহুতল থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে বাঁকুড়ার বাসিন্দা আতর মল্লিক(৩৮) নামের ওই নির্মাণ শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ।
যদিও তার পরিবারের লোকজনের অভিযোগ তার বাড়ি বাঁকুড়া জেলায় এবং ঐ বহুতলের ঠিকাদারের কাছ থেকে কাজের পারিশ্রমিক বাবদ ৫০ হাজার টাকা পেত। বকেয়া সেই টাকা চাওয়ায় তাকে খুন করা হয়েছে। বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় বরানগর থানার পুলিশ । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ ।
ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট না পেয়ে হয়রানির শিকার বেলঘড়িয়ার বর্মন পরিবার।
ভুক্তভুগী কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবনাথ বর্মন। বেলঘড়িয়া ৬ নম্বর ঠাকুরদাস ব্যানার্জি রোডে স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করেন । দেবনাথ বাবু গত 30 শে এপ্রিল দেবনাথ বাবুর স্ত্রী পাপরি বর্মন উত্তর বারাকপুর নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত বয়েস ক্লাব থেকে কোভিসিল্ড ভ্যাকসিন নেন। তারপর ৮৪ দিন কেটে গেলেও ভ্যাকসিনের সার্টিফিকেট পায়নি । রেজিস্টার করা মোবাইল নম্বরে ও আসেনি কোন এসএমএস । এর ফলে কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা বর্মন পরিবারকে ।
চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বর্মন পরিবারের সদস্যরা । সার্টিফিকেট ছাড়া অন্যত্র কোথাও দ্বিতীয় ভ্যাকসিন নিতে পারছেন না । নোয়াপাড়ার যেখানে প্রথম ভ্যাকসিন নিয়েছিলেন দেবনাথ বাবু সেখানে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি । ফলে চরম হয়রানির স্বীকার বর্মন পরিবার । প্রথম ভ্যাকসিন নেওয়ার কোনো প্রমাণপত্র নেই তার জন্য দ্বিতীয় ভ্যাকসিন কোথাও পাচ্ছেন না বর্মন পরিবার । এই দুর্ভোগের থেকে কবে মুক্তি পাবেন জানেন না তারা । কিন্তু যে ক্লাবে প্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছিল সেই ক্লাব বন্ধ এখন। কর্মকর্তারাও বেপাত্তা। তাই অথৈ জলে বর্মন পরিবার। বাইট : দেবনাথ বর্মন(ভুক্তভোগী)
পশ্চিমবঙ্গ বিজেপি ১৬ ই আগস্ট কে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসেবে পালন করে এলেও এবার ৯আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। ৯ ই আগস্ট ভারতছাড়ো দিবস ও বিশ্ব আদিবাসী দিবস ঐদিন ভারতীয় জাতীয় যুব মোর্চা জাল ভেকসিন নিয়ে যুবমোর্চা জেলায় জেলায় মশাল মিছিল করবে। তারপর১০ তারিখ স্বচ্ছতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় যেখানে যেখানে মনীষীদের মূর্তি আছে তা পরিষ্কার করা হবে। ১১ তারিখ বৃক্ষ রোপন ও শহীদদের বাড়ি গিয়ে পরিবার এর লোকেদের সাথে যোগাযোগ স্থাপন। ১২ তারিখ খেলাধুলা হবে বুথ স্তরে ফুটবল ও কবাডি জেলা স্তরে। ১৩ তারিখ মহিলাদের উপর যেখানে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ হবে। ১৪ তারিখ দেশভাগের হয়েছিলো সেদিন জেলা স্তরে সেমিনারের মাধ্যমে আলোচনা হবে. ১৫ তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে. ১৬ তারিখ পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসাবে রেলি হবে।
রবিবার আরো একবার কেন্দ্র সরকার কে একহাত নিতে ছাড়লেন না ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে অনেক তালবাহানা করেছে প্রথমে ভ্যাকসিন কিনতে নারাজ ছিল কেন্দ্রীয় সরকার এবং অনেক সংস্থাকেও কাজ করতে তৎপর করেনি পাশাপাশি তিনি এও জানিয়েছেন কত পরিমাণে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা সঠিক পরিমাণে এখনো জানা যাচ্ছে না অন্যদিকে তিনি জানিয়েছেন কোন রাজ্যে কত পরিমাণে ভ্যাকসিন যাবে তা যদি আগে থেকেই রাজ্যগুলিকে সঠিক ভাবে জানিয়ে দেওয়া যায় তা অনেকটাই ভালো হতো কিন্তু তা কেন্দ্রীয় সরকার কখনোই করছে না বলে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্য গুলিতে বেশি পরিমাণে ভ্যাকসিন সাপ্লাই করছে তা একেবারেই উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন অন্যদিকে সোনারপুরে ভ্যাকসিন কাণ্ড নিয়ে এদিন মুখ খুললেন ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন সব জায়গাতেই চোর জালিয়াত থাকে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করেছে সেই দিক তুলে ধরতে হবে কারণ কারো পক্ষে সম্ভব নয় আগে থেকে জানা কে কোথায় কি কাজ করছি তাই পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে এইসব বিষয়ে অ্যাকশন নিচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।
আজ দুপুর বারোটা নাগাদ পেগাসাস ইস্যু কে কেন্দ্র করে হাজরা মরে দক্ষিণ কলকাতার কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বেশ কিছুকর্মী সমর্থকদের নিয়ে অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।
রাতের ভয়াবহ আগুনে ভস্মীভূত কেষ্টপুরের শতরূপা পল্লী। রাত দুটোর পর আগুন লাগে। এক ঘন্টায় ভষ্মিভূত প্রায় ৫০টি ঝুপড়ি দোকান। প্রথমে দমকলের ছটি ইঞ্জিন এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে পনেরোটি ইঞ্জিন ও দুটি রোবট আনা হয়।
রাতেই ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন এরমধ্যেই সিলিন্ডার ফেটে যাওয়ায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং দুজন দমকল কর্মী জখম হয়েছেন।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইট পাওয়ার কথা। কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার দিলে ব্লাঙ্ক মার্কশীট আসছে।
তাতেই টেনশনে পড়েছে মধ্যমগ্রাম বসুনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । স্কুল কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কিছু জানাতে পারেননি । কারণ মার্কশিট এখনো স্কুলে এসে পৌঁছায়নি । স্কুলে মার্কশিট আসলে তবে স্কুল কর্তৃপক্ষ সমস্যা নিয়ে পরিষ্কার করে জানতে পারবেন।তবে ছাত্র ছাত্রী দের এই রেজাল্ট সমস্যা জেনে স্কুল ও উদ্বেগ আছে।তবে এখানে স্কুলের কোন ভুল নেই বলে দাবি শিক্ষকের।
গোষ্ঠীদ্বন্দের জেরেই কামারহাটি বিভার মোড়ে তৃণমূল পার্টি অফিসের ভেতরে শুট আউট, গুলিবিদ্ধ ১ তৃণমুল কর্মী, আহত আরও একজন। শনিবার গভীর রাতে কামারহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসে বসে রাত বারোটা নাগাদ কথা বলছিলেন কয়েকজন তৃণমুল কর্মী। অতর্কিতে চলে আসে একটি বাইক বাহিনী ঢুকে পড়ে পার্টি অফিসের ভেতরে এবং গুলি চালায়। গুলিতে আহত হন মানস বর্ধন নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। এরপর বাধা দিতে গেলে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় শুভ গায়েন নামে অপর এক তৃণমুল কংগ্রেস কর্মীর। কলকাতার লাগোয়া কামারহাটি অঞ্চলে তৃণমূল জমানায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে এটা দুর্ভাগ্যজনক বলে জানান স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনার খবর পেয়ে গভীর রাতেই কামারহাটিতে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে তা নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। কেন এই ধরনের হামলা তার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। তবে পুরনো রাজনৈতিক শত্রুতার জেরেই কি এই স্যুট আউট সেটা তদন্ত করে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ ।
এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশী চালাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ। ভোররাত পর্যন্ত উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলে। গুলিবিদ্ধ ও আহত দুজনকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গুলিবিদ্ধ মানস বর্ধন মদন মিত্রের অনুগামী । তার শারীরিক অবস্থা সংকট জনক।
ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে বোমা-গুলি চলছে, নিউটাউনে বিস্ফোরক দিলীপ ঘোষ ।
রবিবার নিউটনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মদন মিত্রের ছেলেরাই গন্ডগোল করেছে কারণ ভাগবাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়ে গেছে। গুলিগোলা বোম নিজেদের মধ্যে চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূলের কালচার এটা। এখন যারা এই ধরনের করে তারাই পার্টিকে জেতাচেছ পার্টিকে পয়সা দিচ্ছে ইনকামের রাস্তা তো চাই। এই নিয়ে সব জায়গায় ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। পুরো রাজ্যে হয়েছে এখানেও তার ঢেউ দেখা যাচ্ছে. বিজেপি ওই কালচারে বিশ্বাস করে না।
পুন:গণনার জন্য কল্যাণ চৌবে হাইকোর্টে যাচ্ছেন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমাদের অনেকেই যাদের মনে হয়েছে রেজাল্ট হয়নি, তারা ইলেকশন পিটিশন দাখিল করেছেন। টিএমসি লোকেরাও করেছেন। এটা একটা প্রক্রিয়া অনেকের মনে হয়েছে করার দরকার তাই করেছে।
পেট্রোলের দাম 100 টাকার হতে চলেছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেই জন্য সরকারের ট্রেন চালু করা উচিত। মেট্রো চালু করা উচিত, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম আসে। পেট্রোল-ডিজেলের দাম তো আজ নয়, বাড়ছে অনেক বছর ধরেই বেড়ে যায় আবার কমেও যায় যেটা সরকারের হাতেই পুরোটা নেই।
১) দেবাঞ্জন কান্ডে প্রতিদিনই গ্রেফতার করা হলে যেসব প্রভাবশালীর সাথে দেবাঞ্জনের ছবি আছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ও গ্রেফতার করা উচিত বলে জানালেন দিলীপ ঘোষ। আসল দোষীকে আড়াল করা হচ্ছে। একসাথে অনুষ্ঠান করেছেন। সবাই সব জেনেশুনেই এই কাজ করেছে।
২) রাজ্যে আইনশৃঙ্খলা নীতি, পরম্পরা নেই। একজন লোক আমাদের পার্টি থেকে জিতে অন্য পার্টিতে জয়েন করেছে। তাকে একটি কমিটির চেয়ারম্যান করা হবে। এটা কি সংসদীয় পরম্পরা। এই সরকার চালাকি দিয়ে শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করব বলে জানান তিনি। রাজ্যের কার্যকারিনী সভাতে এই নিয়ে প্রস্তাবও নেওয়া হয়েছে।
৩) মুকুল রায় রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাধারণ মানুষের কাছে কি উদাহরণ তৈরি করছেন? রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছে।
৪) মালদহে বিজেপি কর্মীদের অভিযোগ সম্পর্কে বলেন যারা দলে থেকে দলবিরোধী কাজ করছেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সম্ভব।
৫) আইনমন্ত্রীর অফিসে কিছুই চুরি হয়নি। যে কোনো সময়ে সিবি আই তল্লাশি হতে পারে তার থেকে বাঁচতেই এই গল্প সামনে আনা হয়েছে বলে তার অভিযোগ।
৬) লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার দাবি ফের জানালেন দিলীপ ঘোষ। সাধারণমানুষ ভোগান্তির শিকার হচ্ছে। যা বাস চলছে তা পর্যাপ্ত নয়। পেট্রোলের দাম যেমন বেড়েছে তেমন আবার কমবে বলে দাবি দিলীপের।
এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত যেটি উত্তরপ্রদেশ,পশ্চিমবঙ্গ উপর দিয়ে গেছে.এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টি হবে.কয়েকটি জায়গায় যেমন আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা.আর দার্জিলিঙে ও কালিংপং ভারী বৃষ্টি হবে. কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এর সাথে বর্জ্য পাত হবে. দক্ষিণ বঙ্গে এই বৃষ্টিপাতের কারণ উত্তরবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা গেছে তাই ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে,তাই স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী দুইদিন. উত্তর বঙ্গের কুচবিহার,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী দুইদিন সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে.দার্জিলিং কালিম্পং সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে. নিচের দিকের জেলাগুলি মালদা ও 2 দিনাজপুর মাঝারি বৃষ্টিপাত হবে.এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে.এছাড়াও দার্জিলিং কালিম্পং এ ধস নাবার সম্ভাবনা রয়েছে.আগামী 4 থেকে 5 দিন এই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে।
বিধানসভার অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার বিষয়টি উল্লেখ করেনি শাসকদল। বরং সরকারের লেখা ওই ভাষণে ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলোকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। শুক্রবার এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার।বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যপালের ভাষণে দাবি করা হয়েছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যে কোনও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের দায়িত্বে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকাকালীন হিংসার ঘটনা ঘটেছে। ফলে তার দায় নির্বাচন কমিশনের। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারির আরও দাবি, রাজ্যের অবস্থা উদ্বেগজনক। বিরোধীদের রাজ্য থেকে সমূলে উৎপাটন করার চেষ্টা করছে সরকার। স্বৈরতান্ত্রিক শাসন কায়েমের চেষ্টা চলছে।
তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আজই বিধানসভার প্রথম অধিবেশন। বিধানসভার বাজেট অধিবেশনে এসে পৌছলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানালেন। বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যপাল জগদীপ ধনকর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফুল দিয়ে শ্রদ্ধা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সল্টলেকে পর পর চুরির ঘটনার কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।
১০ দিনের মধ্যে আবারও ফিরলো চুরি আতঙ্ক। ১০দিনে বি ই ব্লকের তিনটি বাড়িতে ঘটলো চুরির ঘটনা। বি.ই. ২৩৯, বি ই ১১৩ এবং বি ই ১১৯ ঘটে চুরির ঘটনা।
খোয়া যায় লক্ষাধিক টাকা। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন যুবককে সনাক্ত করে পুলিশ। তাকে সন্দেহজনক ভাবে এলাকায় রাত ১টা নাগাদ ঘুরতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর সেই যুবকের নাম শুভেন্দু বাউড়িয়া। ওড়িশার বাসিন্দা। বি ই ব্লকের একটি বাড়িতে কেয়ার টেকারের কাজ করতো। এর পরেই তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ১০ দিনের মধ্যে চুরির ঘটনার কিনারা করায় স্বস্তিতে এলাকাবাসীরা। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্রে খবর।
সল্টলেকের CB ব্লকের চুরির কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।
প্রসঙ্গত সল্টলেকে পরিচারিকার বিরুদ্ধে বাড়ি থেকে দুঃসাহসিক চুরির অভিযোগ বিধান নগর উত্তর থানায় দায়ের করেছিলেন CB ব্লকের বাসিন্দা এক মহিলা। অভিযোগ ছিল আয়া সেন্টার থেকে বৃদ্ধা মায়ের দেখাশোনার জন্য এক পরিচারিকাকে বাড়িতে কাজে রাখার পর ঘর থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা ও বেশকিছু সোনার গহনা যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
ঘটনার তদন্তে নেমে পরিচারিকা চৈতালি চ্যাটার্জিকে দমদম এলাকা থেকে গতকাল গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশের জেরায় চুরির কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত পরিচারিকা। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে পুলিশ সূত্রে খবর।
টিএমসি জাল পার্টি, ভুল তথ্য দিয়ে দিনরাত বাঁচার চেষ্টা করছে, নিউটাউনে বিস্ফোরক দিলীপ ঘোষ
শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কের প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাঞ্জন এর সিকিউরিটি রাজ্যপালের পিছনে দেখা গেছে সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওইটা একটা সিট গঠন করুক রাজ্য সরকার। কেন গেছে? এসব ব্যাপারে সিট গঠন হয়। রাজ্যপালের কাছে অনেকই যায়, সরকারের লোক যায়, বিভিন্ন রাজনৈতিক পার্টির লোকজন রায়, উনি কেন গেছেন, কবে কার ছবি আমিও জানিনা। এসব ব্যাপারে খোঁজ অবশ্যই করা উচিত। বাকি যার বাড়িতে গেছেন তারা সবার উত্তর দেবেন। এ ব্যাপারে বিজেপির দূর-দূরান্তে কোন সম্পর্ক নেই।
একটি লিস্টে জাগদীপ ধনকার নামের পাশে একটি অংক দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, টিএমসি কোন লিস্ট দেখাচ্ছে বা তথ্য দিচ্ছে কেউ বিশ্বাস করে? তাহলে দেবাঞ্জন এর যা যা লিস্ট দেখা যাচ্ছে তা সব মেনে নিতে হবে। টিএমসি একটি জাল পার্টি। তার তত্ত্ব কেউ বিশ্বাস করে না, তার পার্টির লোকেরা বিশ্বাস করে না,, সাধারণ মানুষ বিশ্বাস করে না। আদৌ রাজ্যপালের নামে কোন কেস হয়েছে কি। এরকম অনেক দর্জি ডাইরি বাইরে রয়েছে। আমাদের নেতাদের নামে এরকম অনেক এসেছে,তারা চ্যালেঞ্জ করেছে দেখা গেছে সব ভুয়ো। ভুয়ো পাটি ভুয়ো তত্ত্ব ভুয়ো নাম ভুয়ো অফিসার, সবই ভুয়ো. টিএমসি বাঁচার জন্য দিনরাত চেষ্টা করছে। দুর্নীতিতে ডুবে যাচ্ছে। এখন গভর্নরের পেছনে লেগে মিডিয়াতে বেঁচে আছে। নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে।
তৃণমূল রাজ্যপালের পিছনে পড়েছে কেন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোন দল তার কোনো নীতি-আদর্শ না থাকে, তার সামনে কোনো লক্ষ্য না থাকলে, কোন ডেভলপমেন্ট নেই। 10 বছর কোন ভাবে চালিয়ে দিয়েছে। এখন ঘাড়ে চেপেছে। টাকাপয়সা কিছু নয় যা ইচ্ছা করছে, বলে দিচ্ছে মমতা ব্যানার্জি। এখন এমন গাড্ডায় পড়েছে, বাঁচার জায়গা নেই বলে গভর্নরের সঙ্গে লড়াই করে কোনমতে বেঁচে থাকার চেষ্টা হচ্ছে। যতদিন যাবে সরকারের অবস্থা আরো খারাপ হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে দিলীপ ঘোষ বলেন,, হেলথ কার্ড হয়েছিল, স্বাস্থ্য সাথী কার্ড কোথায?় করণা হচ্ছে কজন সুবিধা পাচ্ছে? সব ভাওতা, সব লোক দেখানো। বাজেট ঘোষণা হয়ে গেছে টাকা নেই। সাময়িক কিছু ঘোষণা করে এরা মানুষকে খুশি করার চেষ্টা করে।
তৃণমূল জেতার পরেও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ওরা করাপশন এ জড়িত , সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সারদা কেস উঠেছিল ২০১৬ এর আগে। তাও টিএমসি জিতেছিল। তারমানে সারদা কেসটা মিথ্যা? কি নারোদা মিথ্যা? যাদের নেতা মন্ত্রীকে টিভি দেখতে পাচ্ছে টাকা নিচ্ছে, তাদের নামে দোষ হলো না, কোথায় ধনকর এর কোন কাগজে বা ডাইরিতে লেখা ছিলো, সেটা নিয়ে তুলকালাম হচ্ছে. মিডিয়ার সামনে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হলো সেটা নিয়ে দৌড়ানো হচ্ছে. যারা বান্ডিল বান্ডিল টাকা নিয়েছে, তাদেরকে কেন কেস দেওয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে, এ নিয়ে আন্দোলন হয়েছে মুখ্যমন্ত্রীর ধরনায় বসেছে। এই বিষয়টাকে তুলছে না। প্রমাণ করার দায়িত্ব সরকারের, সে অভিযোগ করছে। কেউ অভিযোগ করলে আমি প্রমাণ করার দায়ী নই। তারা প্রমাণ করুক এটা ওই ধনকর এর নাম। উনি টাকা নিয়েছেন তাই জন্য কোট আছে যাওয়া উচিত। কারণ গেলে ওখানে আসল মুখোশ টা খুলে যাবে, তাই সমস্ত মিডিয়া গরম করা হচ্ছে।
লকডাউনের প্রাক্কালে দিন আনা দিন খাওয়া মানুষ অসহায়। বিশেষ করে যাদের আয়ের উৎস ভিক্ষাবৃত্তি করে অর্থ উপার্জন করা তারা আজ একেবারে নিঃস্ব।
দীর্ঘদিন ধরে চলছেনা কোন ট্রেন কোন বাস স্টেশনে থাকা এই মানুষ গুলি তাদের প্রধান আয়ের এর উৎস ছিল ভিক্ষাবৃত্তি এবং বিভিন্ন প্রান্তে দোকানে কাজ করে প্রতিদিনের মত রুটি রোজগার ছিল তাদের আয়ের মূল উৎস। আজ স্টেশনে কোন দোকান নেই, কোন ট্রেন চলছে না, তাই তারা একেবারে অসহায় এই সব মানুষের পাশে দাঁড়ালেন দমদমের বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
বিধায়ক এর উদ্যোগে দমদম 2 তৃণমূলের সভাপতি রাজু সেন শর্মা দীর্ঘ দু'মাস ধরে এই অসহায় মানুষদের দুপুরের আহার যোগাচ্ছেন। দুপুরের খাবার সংগ্রহ করার জন্য এগারোটা থেকে মানুষ এসে বসে থাকেন স্টেশনে। তারা বলেন এই সময় এই দুপুরের খাবারটা পেয়ে তারা অত্যন্ত খুশি। এ না পেলে হয়তো তারা না খেয়ে মরে যেতেন। তারা রাজু সেন শর্মা সহ দমদমের বিধায়ক বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানান।