বারাসাতে স্যানিটাইজেশনের কাজে হাত লাগালেন স্বয়ং পৌর প্রশাসক
করণা আক্রান্ত রোগীর বাড়ীতে গিয়ে নিজের হাতেই স্যানিটাইজ করলেন বারাসাত পৌরসভার প্রশাসক শিক্ষাবিদ সুনীল মুখোপাধ্যায়। কোভিড 19 মোকাবিলায় একটি নতুন স্যানিটাইজার মেশিন কেনা হয় বারাসাত পৌরসভার তরফে। বুধবার দুপুরে সেই নতুন স্যানিটাইজার মেশিনের উদ্বোধন করেন তিনি। তিনি নিজেও করণা জয়ী। তাই মানুষকে সচেতন ও আতঙ্ক মুক্ত করতে প্রথম থেকেই ময়দানে নেমেছিলেন। বর্তমানে গোটা রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনা বারাসাত করণা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে অনেকটা এগিয়ে। সামনে শারদ উৎসব তাই আগাম সর্তকতা হিসাবে পৌরসভার নতুন উদ্যোগ। বুধবার বারাসাতের চাপাডালির সংলগ্ন এলাকার বিবেকানন্দ রোডের এক করণা আক্রান্ত রোগীর বাড়ি পৌঁছে যান তিনি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মী দের নিয়ে। তারপর নিজের হাতেই গোটা বাড়ি স্যানিটাইজ করেন। বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের এই মানবিক রূপ দেখে স্বভাবতই আপ্লুত এলাকার মানুষ। ষাটোর্ধ্ব শিক্ষক সুনীল বাবু এখনো যে তিনি যুবকদের মত সমান সাহসিকতা ও কর্ম ক্ষমতার অধিকারী তা আর একবার প্রমাণ করে দিলেন।



0 coment rios: