বারাসাতে এবার বড়ো কোনো কালী পুজো হবে না। আজ বিগ বাজেটের পুজো কমিটি ও ক্লাব গুলিকে নিয়ে বারাসাত পৌরসভা ও পুলিশ প্রশাসনের বৈঠক হয়। সেখানেই সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় বৈঠকে অংশগ্রহণকারী সংগঠকরা। বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান করোনা পরবর্তীকালে দেশ ও রাজ্যের মানুষের আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো রকম অতি আড়ম্বর না করে সেই বাড়তি টাকা খরচ করা হবে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য। বারাসাতের বড়ো বড়ো ক্লাবগুলো এই মহতী উদ্যোগ নিয়েছে ।
আমরা পৌরসভা ও প্রশাসনের তরফ থেকে তাদের সাধুবাদ জানাই। বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন পুজো কমিটি গুলো এবার বড়ো প্যান্ডেল না বানিয়ে সেই টাকায় গরীব মানুষদের নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করবে। এলাকা ভিত্তিক ভাবে এই কাজ করবে স্থানীয় ক্লাবগুলো।
বারাসাতের কালী পুজোর প্যান্ডেল,প্রতিমা ও আলোকসজ্জার অভিনবত্ব এবং ঐতিহ্য সর্বজন জ্ঞাত।হলে শুধু এই জেলা নয় অন্য জেলা রাজ্য এমনকি বাংলাদেশ নেপাল থেকে দর্শকরা আসেন কালী পূজার প্যান্ডেল দেখতে। করোনা সংক্রমনের প্রতিরোধে এবার সেই ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত পুজো মণ্ডপ গুলি উৎসব পালন করবে এমনটাই পরিকল্পনা হয়েছে। শুধু পুজো কমিটি নয় মানুষের স্বার্থে এগিয়ে আসতে হবে সাধারণ দর্শকদের। সুষ্ঠুভাবে যাতে শারদ উৎসব পালন করা যায় বারাসাত বাসীর কাছে সেই প্রার্থনা রইলো।


0 coment rios: