উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণার পরই মূল স্রোতে ফেরা কে এল ও জঙ্গিদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলক রাজোরিয়া। 35 জনকে নিয়োগপত্র তুলে দেন মালদা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। হোম গার্ড পদে নিয়োগ পত্র পেয়ে খুশি জঙ্গী সংগঠন ছেড়ে মূলস্রোতে আসা মানুষেরা।
মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যা থেকে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মূলস্রোতে ফেরা কে এল ও জঙ্গিদের হোম গার্ড পদে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করেন তিনি। মালদা প্রশাসনিক ভবনে এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ প্রশাসনিক আধিকারিক এবং মূলস্রোতে ফেরা 35 জন কেএলও জঙ্গি।
মুখ্যমন্ত্রী ঘোষণার পরই এই 35 জনের হাতে হোম গার্ড পদে নিয়োগপত্র তুলে দেন মালদার জেলাশাসক ও পুলিশ সুপার।হোম গার্ড পদে এদের নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন যারা আবেদন করেছিলেন সে আবেদনপত্র খতিয়ে দেখেই এই নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। আরও বেশ কয়েকজন বাকি রয়েছেন তাদের আবেদন পত্র খতিয়ে দেখে রাজ্য সরকারকে জানানো হবে। নিয়োগপত্র পেয়ে খুশি মূলস্রোতে ফেরা কে তেল ও জঙ্গিরা।




0 coment rios: