Monday, 13 July 2020

উদ্ধার সুইসাইড নোট, বিধায়ক মৃত্যুতে নাটকীয় মোড় (ভিডিও)


হেমতাবাদ এর বিজেপি বিধায়কের মৃত্যু কাণ্ডে নাটকীয় মোড়। উদ্ধার সুইসাইড নোট । বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে মৃতের নিজে হাতে লেখা সুসাইড নোট উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। অর্থনৈতিক কারনসহ দুজনের নাম দেওয়া রয়েছে উদ্ধার হওয়া সুসাইড নোটে। পরিবারের লোকেরা সুসাইড নোটে হাতের লেখা যে মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের তা সনাক্ত করেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।  তদন্তের স্বার্থে সুসাইড নোটে লেখা নাম দুটি না জানালেও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুমিত কুমার।

সোমবার সকালে বাড়ির কাছেই একটি বন্ধ দোকানের সামনের বারান্দায় উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের লোকেদের অবিযোগ ছিল গতকাল রাত ১ টা নাগাদ তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা। নামানো হয় পুলিশ কুকুর।

এরপরই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এই ঘটনায়। মৃতের কাছ থেকে উদ্ধার হয় তাঁর নিজে হাতে লেখা সুসাইড নোট। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, সুসাইড নোটে অর্থনৈতিক কারন দর্শানোর পাশাপাশি দুজনের নাম উল্লেখ করা রয়েছে। বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায় যে আত্মহত্যা করেছেন তা সুস্পষ্ট হয় পুলিশের কাছে। তদন্তের স্বার্থে সুসাইড নোটে উল্লিখিত নাম প্রকাশ করা সম্ভব নয় বলে পুলিশ সুপার জানিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি মৃত বিজেপি বিধায়কের পরিবার সুসাইড নোটে হাতের লেখা যে মৃত বিধায়ক দেবেন্দ্র বাবুর তা সনাক্ত করেছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: