Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts
Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts

Saturday, 5 September 2020

লন্ডনের অর্থনীতি বাঁচাতে ট্রেন-বাসে যাত্রীর ভাড়া না নেওয়ার পরিকল্পনা

লন্ডনের অর্থনীতি বাঁচাতে ট্রেন-বাসে যাত্রীর ভাড়া না নেওয়ার পরিকল্পনা


 

ইট আউট টু হেলপ আউট স্কিমের সফলতার পর এবার সেন্ট্রাল লন্ডনের অর্থনীতি বাঁচাতে নানান পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।

এরই অংশ হিসেবে লন্ডনকে আবারও ব্যস্ততম নগরীতে পরিণত করতে ট্রেন, বাসে যাত্রার প্রথম ভ্রমণ ফ্রি করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এতে করে সেন্ট্রাল লন্ডনের দোকান, অফিসসহ কর্মক্ষেত্রে কর্মীদের ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

করোনা মহামারির কারণে সেন্ট্রাল লন্ডনের ব্যবসা-বাণিজ্যে বিশাল ধস নেমে এসেছে। প্রতিদিনই বন্ধ হচ্ছে বিভিন্ন কোম্পানির একাদিক স্টোর। ছাঁটাই হচ্ছে কর্মী। 

ধারণা করা হচ্ছে, ফ্রিতে ট্রেন, বাস ব্যবহারের সুযোগ পেয়ে কর্মজীবীরা আবারও অফিসে যেমন ফিরে যাবেন তেমনি সাধারণ মানুষ দোকান, রেস্তোঁরা, জাদুঘর এবং গ্যালারিতে ঘুরতে যেতে উৎসাহিত হবেন।

ইভিনিং স্ট্যান্ডার্সের এক রিপোর্টে বলা হয়েছে, লন্ডনের নতুন ট্রান্সপোর্ট কমিশনার অ্যান্ডি বাইফোর্ড এই পরিকল্পনা নিয়ে মিনিস্টার ফর লন্ডন পল স্কলির সঙ্গে আলোচনা করেছেন। সরকার আর্থিক সহযোগিতার আশ্বাস দিলে ট্রান্সপোর্ট ফর লন্ডন এই পরিকল্পনা নিয়ে এগোতে চায়।

স্কলি জানিয়েছেন, সরকার নগরীতে মানুষকে আগের মতো ফিরিয়ে আনতে সব পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর টিএফএল জানিয়েছে, সামনের মাসগুলোতে লন্ডনের বাসিন্দাদের ফিরিয়ে আনতে একাধিক বিকল্প বিবেচনা নিয়ে কাজ করছে তারা। 

এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, সেন্ট্রাল লন্ডনের অর্থনীতি বাঁচাতে সরকারকে অগ্রাধিকারভিত্তিতে পরিকল্পনা নিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, মানুষ যদি অর্ধেক দামে লন্ডনে আসতে পারে এবং নিরাপদ মনে করে, তাহলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
একটি সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ওয়ানওয়ে ট্রান্সপোর্ট ফ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Friday, 4 September 2020

ছাঁটাইয়ের কবলে ব্রিটিশ কস্টা কফি’র ১৬৫০ কর্মী

ছাঁটাইয়ের কবলে ব্রিটিশ কস্টা কফি’র ১৬৫০ কর্মী


করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসার বেহাল দশা থেকে বেড়িয়ে আসতে যে কোনো মুহূর্তে প্রায় ১৬৫০ কর্মী ছাঁটাই হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ কফিহাউজ চেইন কস্টা কফি। নিজেদের অস্থিত্ব বাঁচাতে এ রকম কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ব্রিটিশ এই চেইন কফিহাউজ।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কস্টা কফি। কোম্পানিটি বলছে, বৃটেনজুড়ে তাদের যত ব্যবসা রয়েছে সব জায়গা থেকে ‘এসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার’ পদটি বাতিল করবে তারা। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির যে প্রভাব ব্যবসায় পড়েছে তা এখনো অব্যাহত রয়েছে কস্টা কফির ওপরে। ফলে কোম্পানির পক্ষে তার সকল কর্মীর চাকরি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। 

কস্টা কফি জানায়, তারা গত মে মাস থেকেই তাদের সকল কফিশপ চালু করে যাচ্ছে। কফিশপগুলোতে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে তারা। ২৭০০ শপের মধ্যে ২৪০০ এরও বেশী খোলা হয়েছে। বাকিগুলোও শীঘ্রই খুলতে যাচ্ছে। খোলার পর ব্যবসা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি। সরকারের ভ্যাট বাতিলের কারণে কিছুটা স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু এখনো ব্যাপক অনিশ্চয়তা রয়েছে যে, কবে নাগাদ কোভিড-১৯ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ব্রিটিশ স্যান্ডউইচ চেইন প্রেট এ ম্যাঙ্গার জানিয়েছিল, তারা প্রায় ২৮০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ব্রিটেনে ফার্লো স্কিম বন্ধ হওয়ার পর অনেক ব্রিটিশ কোম্পানি কর্মী ছাঁটায়ের অপেক্ষায় আছে বলে জানান বিশেষজ্ঞরা।

 

Monday, 27 July 2020

BSNL ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান, মিলবে রোজ ২২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

BSNL ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান, মিলবে রোজ ২২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং


মোবাইল গ্রাহকদের পাশাপাশি ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান আনছে BSNL। কোম্পানি সম্প্রতি BSNL 22GB CUL নামে নতুন একটি ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২২ জিবি ডেটা পাবে। যার স্পিড হবে ১০ এমবিপিএস। এই ডেটা শেষ হলে স্পিড কমে ২ এমবিপিএস হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাবে। বিএসএনএল এর এই প্ল্যানটির মূল্য মাসে ১,২৯৯ টাকা।

শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা একটি ইমেল অ্যাড্রেস সহ ১ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবে। এছাড়াও গ্রাহক যদি চায় তাহলে একবছরের জন্য একটি স্টেটিক IP অ্যাড্রেস পাবে কেবল ২ হাজার টাকায়। আবার যেহেতু আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে, তাই একটি ল্যান্ডলাইন ফোন ও পাওয়া যাবে।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, বিএসএনএল এর এই প্ল্যানটি আন্দামান ও নিকোবর সার্কেল ছাড়া অন্য সমস্ত সার্কেলে ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য গ্রাহকরা চারটি অপশন পাবে। গ্রাহকরা চাইলে এই প্ল্যান একমাসের হিসাবে ব্যবহার করতে পারে। এরজন্য ১,২৯৯ টাকা দিতে হবে। এছাড়াও বার্ষিক সাবস্ক্রিপশন নিলে ১২,৯৯০ টাকা লাগবে। অর্থাৎ ২,৫৯৮ টাকা ছাড় দেওয়া হবে।

আবার ২ বছর ও ৩ বছরের জন্যও গ্রাহকরা বিএসএনএল এর এই প্ল্যানটি রিচার্জ করতে পারে। এরজন্য যথাক্রমে ২৪,৬৮১ টাকা ও ৩৬,৩৭২ টাকা দিতে হবে। এখানে যথাক্রমে ৬,৪৯৫ টাকা ও ১০,৩৯২ টাকা ছাড় পাওয়া যাবে।

Thursday, 23 July 2020

করোনা সংকটে কর্মী ছাঁটাই অসংবেদনশীলতার পরিচয়, ‘এই আপনাদের নৈতিকতা বোধ?’: রতন টাটা

করোনা সংকটে কর্মী ছাঁটাই অসংবেদনশীলতার পরিচয়, ‘এই আপনাদের নৈতিকতা বোধ?’: রতন টাটা


করোনা সংকটের সময়ে বেসরকারি সংস্থাগুলি যাতে কর্মী ছাঁটাইয়ের পথে না হাঁটে সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুরোধ করেছিলেন। কিন্তু অনেকেই তা শোনেননি। দেদার কর্মী ছাঁটাই করেছে। কেউ বা সম্পন্ন হলেও ‘সুযোগ’-কে কাজে লাগিয়ে কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে, বা সরসারি একাংশ কর্মী ছাঁটাই করে দিয়েছে।
বৃহস্পতিবার এ ব্যাপারে কোনও রাখঢাক না রেখেই সমালোচনা করলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। তিনি বোঝাতে চান, ভারতের বেশ কিছু কর্পোরেট সংস্থা যে ভাবে কর্মী ছাঁটাই করেছে তা খুবই হঠকারী পদক্ষেপ। এর থেকে বোঝা যায়, এ সব সংস্থার নেতৃত্বস্থানে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কোনও সহানুভূতি নেই।
একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রতন টাটা বলেছেন, “এই মানুষগুলিই আপনার জন্য কাজ করেছেন। তাদের গোটা কেরিয়ার আপনার সংস্থার জন্য দিয়েছেন। আর তাদের মাথা থেকেই কিনা ছাদ কেড়ে নিলেন! কর্মীদের প্রতি আচরণের এই আপনাদের নমুনা? নৈতিকতা বোধ?”
এমনিতেই কর্মীদের প্রতি ব্যবহার ও স্বাচ্ছন্দ্যের ব্যাপারে খেয়াল রাখার প্রশ্নে টাটা সংস্থার দীর্ঘদিনের সুনাম রয়েছে। করোনা সংকটের সময়ে টাটা গোষ্ঠীর কোনও প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটেনি। অথচ লকডাউনের প্রভাব টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার উপরেও পড়েছে। তাদের হোটেল ব্যবসা, এয়ারলাইন্স ব্যবসা, অর্থলগ্নি সংস্থা, অটোমোবাইল ব্যবসা – সবই লকডাউনের ফলে জোর ধাক্কা খেয়েছে। কিন্তু তবু তারা কর্মী ছাঁটাই করেনি। কেবল শীর্ষ ম্যানেজমেন্ট পদে ২০ শতাংশ বেতন কমিয়েছে টাটা গোষ্ঠী।
এদিন ওই সাক্ষাৎকারে রতন টাটা আরও বলেন, “কোনও প্রতিষ্ঠান যদি তার কর্মীদের প্রতি সংবেদনশীল না হয়, তা হলে সেই সংস্থাও টিকে থাকতে পারে না।” তাঁর কথায়, আপনি যেই হোন না কেন, আর যাই করুন না কেন, মানছি যে করোনা সংকটে সকলেই আক্রান্ত। কিন্তু তা সত্ত্বেও সকলে মিলে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পথ বের করতে হবে। যেমন, ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা একটা সমাধানের পথ, কিন্তু কর্মী ছাঁটাই সমাধানের পথ নয়। ভুলে গেলে চলবে না, সব থেকে কঠিন সময়েই নতুন পথ বেরোয়।
টাটা গোষ্ঠীর এই বর্ষীয়ান কর্ণধার আরও বলেন, “সবাই তো মুনাফার পিছনে ছুটছে। কিন্তু প্রশ্ন হল, কতটা নৈতিকতার সঙ্গে তা করছে। ব্যবসা মানেই শুধু টাকা কামানো নয়। ব্যবসার সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন তাঁদের এবং গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে নৈতিকতার পথেই চলতে হয়।”

Wednesday, 22 July 2020

বেড়েই চলেছে সম্পদ, এখন বিশ্বের পঞ্চম ধনী মুকেশ আম্বানি!

বেড়েই চলেছে সম্পদ, এখন বিশ্বের পঞ্চম ধনী মুকেশ আম্বানি!


করোনার থাবায় সারা বিশ্ব যখন ঋণের বোঝায় ডুবছে তখন যেন লক্ষ্মী ভর করেছেন মুকেশ আম্বানির উপরে। ক্রমশ উপচে পড়ছে তাঁর সম্পদের ঘড়া। তৈরি হচ্ছে নতুন রেকর্ড।

গত ১০ জুলাই বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হয়ে ওঠেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেন তিনি। তাঁর মোট সম্পদের মূল্য ধরা হয়েছে ৭০.১ বিলিয়ন মার্কিন ডলার। এর দেড় সপ্তাহ যেতে না যেতে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছেন মুকেশ আম্বানি। Forbs Real-Time Billionaires র‌্যাংকিং অনুসারে, এবারও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে পঞ্চম স্থান দখল করেছেন তিনি। আম্বানির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। এই মুহুর্তে মুকেশ আম্বানির ঠিক আগে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুগেরবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য সর্বাধিক রেকর্ড বেড়ে ২,০১০ টাকায় পৌঁছে গিয়েছিল। ফলে এই শিল্প গোষ্ঠীর মোট বাজার মূল্য দাঁড়ায় ১৩.০০ কোটি টাকা। যার ফলে ভারতের দামীতম প্রতিষ্ঠান হয়ে ওঠে রিলায়েন্স। সেইসঙ্গে অনিল আম্বানির সম্পদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন তিনি। বুধবার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বেড়ে ৩.২ বিলিয়ন ডলার বা ৪.৪৯ শতাংশ।

ধনকুবেরের তালিকার শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদ ১৮৫.৮ মার্কিন বিলিয়ন ডলার। মাইক্রোসফ্টের বিল গেটস রয়েছে দুইয়ে, সম্পদের পরিমাণ ১১৩.১ বিলিয়ন মার্কিন ডলার। LVMH Moet Hennessy Louis Vuitton-এর প্রধান বার্নার্ড অর্নল্ট পরিবার তিন নম্বরে রয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন চার নম্বরে।মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম (Jio Platforms)। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। আর লগ্নিকারীদের তালিকায় আছে ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, জেনারেল অ্যাটলান্টিক, আবু ধাবি ইন্টভেস্টমেন্ট গ্রুপের মতো সংস্থার নাম।

Friday, 10 July 2020

তিন বছরে চারবার, মোদি জমানায় ফের PNB-তে ৩,৬৮৮ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি

তিন বছরে চারবার, মোদি জমানায় ফের PNB-তে ৩,৬৮৮ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি


তিন বছরে চারবার বড়সড় ঋণ কেলেঙ্কারিতে নাম জড়ালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank)। এবার সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ দিয়ে ফেরত পায়নি ব্যাংকটি। রিজার্ভ ব্যাংকে জমা দেওয়া এক নথিতে ব্যাংকের তরফে জানানো হয়েছে, দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) ৩,৬৮৮.৫৮ কোটি টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। উল্লেখ্য, দেওয়ান হাউজিং ফাইন্যান্সকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে। ফলে ঋণের অর্থ ফেরত পাওয়া কার্যত অসম্ভব। এদিকে মোদি সরকারের জমানায় আরও একটি কেলেংকারির ঘটনা সামনে আশায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রও।  জানা গিয়েছে, মুম্বইয়ের একটি শাখায় একটি নন-পারফর্মিং অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ঘটনায় নিয়ম মেনে ১,২৪৬.৫৮ কোটি টাকার প্রভিসন রাখা হয়েছে বলে জানায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রসঙ্গত, ২০১৮ সালে হিরে ব্যবসায়ী নীরব মোদির ১১,৩০০ কোটি টাকার দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেয়েছিল এই ব্যাংক। সেই টাকা নিয়ে দেশ ছেড়েছেন নীরব মোদি। এই ঘটনায় দেশজুড়ে সেইসময় হইহই পড়ে গিয়েছিল। সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি।  এর মধ্যেই আবার  DHFL-কে ঋণ দিয়ে বিপাকে পড়ল ব্যাংকটি।এদিকে দেশের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানি DHFL-এর ঋণের পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকার কাছাকাছি। ঋণদাতাদের বকেয়া মেটাতে ব্যর্থ তারা। দুর্নীতির সঙ্গে যুক্ত মূল চক্রের হদিশ পেতে তদন্তে নেমেছে সিবিআই। এ ছাড়া ঋণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় স্টেট ব্যাংক (SBI) এবং ইউনিয়ন ব্যাংক-এর মতো ব্যাংকে থাকা দেওয়ান হাউজিং ফাইন্যান্সের অ্যাকাউন্ট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন  পরিস্থিতিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণের বিষয়টি সামনে এসেছে। যা দেখে অনেকের দাবি, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। 
ফের উত্থান মুকেশের, ধনী তালিকায় টপকালেন ওয়ারেন বাফেটকে

ফের উত্থান মুকেশের, ধনী তালিকায় টপকালেন ওয়ারেন বাফেটকে


বিজেপি বদান্যতায় মুকেশ অম্বানীর মুকুটে ফের নয়া পালক। এ বার বিশ্বের ধনীতম শিল্পপতিদের তালিকায় ওয়ারেন বাফেটকেও টপকে গেলেন রিলায়্যান্স-কর্ণধার। বর্তমানে মার্কিন শিল্পপতি ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ ৬৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। তাঁকে টপকে মুকেশের সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৬৮.৩ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে ব্লুমবার্গের ১০০ মার্কিন ডলারের মালিক শিল্পপতিদের তালিকাতেও এক ধাপ উপরে উঠে মুকেশ চলে এলেন আট-এ। গত আড়াই-তিন মাসে রিলায়্যান্স জিয়োতে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা, কেকেআর-এর মতো বেশ কয়েকটি সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অধীন জিয়োতে ১ লক্ষ ১৭ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। তার জেরে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও বেড়েছে হু হু করে। ফলে মুকেশের মোট সম্পত্তি বেড়েছে। গত মাসেই এশিয়ার প্রথম শিল্পপতি হিসেবে বিশ্বের দশ জন ধনীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন ৬৩ বছরের মুকেশ। তার এক মাসের মধ্যে সেখান থেকে আরও উপরে উঠে তিনি চলে এলেন আট নম্বরে।

Monday, 6 July 2020

আজ করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাবে ভারতীয় সেনা

আজ করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাবে ভারতীয় সেনা





দেশের সেনা কুর্নিশ জানাতে চলেছে ভারতের করোনা যোদ্ধাদের। দেশের সাফাই কর্মী থেকে চিকিৎসক, চিকিৎসাকর্মী সকলকে সেনা কুর্নিশ জানাতে চলেছে। 'ইন্ডিয়া স্যালুটস করোনা ওয়ারিয়স' শীর্ষক এই অনুষ্ঠানের আগের রাতে কোরলের এরনাকুলামে ভারতীয় নৌসেনা মহড়ায় মত্ত ছিল।




 আর সেই বর্ণাঢ্য ছবিও প্রকাশ্যে আসে। মূলত ৩ মে দেশজুড়ে দ্বিতীয় পর্বের লকডাউনের শেষ দিন ছিল। তবে তার পরও তৃতীয় পর্বের লকডাউনের বিশেষ ঘোষণা করেছে সরকার। তার আগে ৩ মে অর্থাৎ আজ রবিবার ভারতীয় সেনা নিজের মতো করে কুর্নিশ জানাবে করোনা যোদ্ধাদের।




এদিনে,সেনার ব্যান্ড দেশভক্তি মুলক সুর বাজাবে বিভিন্ন হাসপাতালের বাইরে। গায়ে কাঁটা দেওয়া এক দৃশ্যে, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে তিরুবনন্তপুরম, উত্তর-পূর্বে ডিব্রুগড় থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত বায়ুসেনার বিমান শহর গুলির উপর দিয়ে উড়ে বেড়াবে। ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক থেকে শুরু করে নার্স, চিকিৎসা কর্মীদের সম্মান জানাবে।