Monday, 27 July 2020

BSNL ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান, মিলবে রোজ ২২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং


মোবাইল গ্রাহকদের পাশাপাশি ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান আনছে BSNL। কোম্পানি সম্প্রতি BSNL 22GB CUL নামে নতুন একটি ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২২ জিবি ডেটা পাবে। যার স্পিড হবে ১০ এমবিপিএস। এই ডেটা শেষ হলে স্পিড কমে ২ এমবিপিএস হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাবে। বিএসএনএল এর এই প্ল্যানটির মূল্য মাসে ১,২৯৯ টাকা।

শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা একটি ইমেল অ্যাড্রেস সহ ১ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবে। এছাড়াও গ্রাহক যদি চায় তাহলে একবছরের জন্য একটি স্টেটিক IP অ্যাড্রেস পাবে কেবল ২ হাজার টাকায়। আবার যেহেতু আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে, তাই একটি ল্যান্ডলাইন ফোন ও পাওয়া যাবে।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, বিএসএনএল এর এই প্ল্যানটি আন্দামান ও নিকোবর সার্কেল ছাড়া অন্য সমস্ত সার্কেলে ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য গ্রাহকরা চারটি অপশন পাবে। গ্রাহকরা চাইলে এই প্ল্যান একমাসের হিসাবে ব্যবহার করতে পারে। এরজন্য ১,২৯৯ টাকা দিতে হবে। এছাড়াও বার্ষিক সাবস্ক্রিপশন নিলে ১২,৯৯০ টাকা লাগবে। অর্থাৎ ২,৫৯৮ টাকা ছাড় দেওয়া হবে।

আবার ২ বছর ও ৩ বছরের জন্যও গ্রাহকরা বিএসএনএল এর এই প্ল্যানটি রিচার্জ করতে পারে। এরজন্য যথাক্রমে ২৪,৬৮১ টাকা ও ৩৬,৩৭২ টাকা দিতে হবে। এখানে যথাক্রমে ৬,৪৯৫ টাকা ও ১০,৩৯২ টাকা ছাড় পাওয়া যাবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: