Sunday, 3 October 2021
Sunday, 1 August 2021
৯ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট বিজেপি পালন করবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ
পশ্চিমবঙ্গ বিজেপি ১৬ ই আগস্ট কে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসেবে পালন করে এলেও এবার ৯আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। ৯ ই আগস্ট ভারতছাড়ো দিবস ও বিশ্ব আদিবাসী দিবস ঐদিন ভারতীয় জাতীয় যুব মোর্চা জাল ভেকসিন নিয়ে যুবমোর্চা জেলায় জেলায় মশাল মিছিল করবে। তারপর১০ তারিখ স্বচ্ছতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় যেখানে যেখানে মনীষীদের মূর্তি আছে তা পরিষ্কার করা হবে। ১১ তারিখ বৃক্ষ রোপন ও শহীদদের বাড়ি গিয়ে পরিবার এর লোকেদের সাথে যোগাযোগ স্থাপন। ১২ তারিখ খেলাধুলা হবে বুথ স্তরে ফুটবল ও কবাডি জেলা স্তরে। ১৩ তারিখ মহিলাদের উপর যেখানে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ হবে। ১৪ তারিখ দেশভাগের হয়েছিলো সেদিন জেলা স্তরে সেমিনারের মাধ্যমে আলোচনা হবে. ১৫ তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে. ১৬ তারিখ পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসাবে রেলি হবে।
Saturday, 24 July 2021
ছাত্র বিক্ষোভ
উচ্চমাধ্যমিকে ফেল করায় স্কুলে স্কুলে বিক্ষোভ, রাস্তা অবরোধ উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম ও বারাসাতে। বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। প্রত্যেকের একটাই দাবি একাদশ শ্রেণিতে যদি ছাত্র-ছাত্রীরা পাস করে থাকে এবং সেই নম্বরের ভিত্তিতে যদি উচ্চমাধ্যমিকের পরীক্ষার নম্বর নির্ধারিত হয় তাহলে ছাত্রছাত্রীরা ফেল করলো কি করে। গতকাল দুপুরের পর থেকেই দফায় দফায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। শনিবার তা চরমে ওঠে। মধ্যমগ্রাম চৌমাথা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মধ্যমগ্রাম এপিসি গার্লস স্কুল, মধ্যমগ্রাম গার্লস স্কুল সহ একাধিক স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা । উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভরত অভিভাবকরা স্থিত হন এবং অবরোধ উঠে যায় । যদিও এই ফলাফলের বিষয় স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খোলেনি। ছাত্র-ছাত্রীদের দাবি যখন পরীক্ষা হয়নি তখন সবাইকেই পাস করাতে হবে। না হলে তারা লাগাতার আন্দোলন বিক্ষোভ করবেন।
Saturday, 19 June 2021
মারা গেলেন জয়ন্ত নস্কর
গত ১১ই মে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। সেখানে দিন কয়েক চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন তিনি। সেখানেই বিগত মাসখানেক ধরে চিকিৎসাধীন ছিলেন। পরিবার সূত্রের খবর করোনার সংক্রমণ থেকে মুক্তি মিললেও গত কয়েকদিন ধরে যথেষ্ট অসুস্থ ছিলেন। শুক্রবার ফুসফুসে সংক্রমণের কারণে একটি অস্ত্রপ্রচারও হয়। তারপর থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। অবশেষে শনিবার রাত পৌনে ন’টা নাগাদ মৃত্যু হয় এই পোড় খাওয়া রাজনীতিবিদের।
দীর্ঘ বামফ্রন্ট আমলেও বাসন্তীর চুনাখালি গ্রাম পঞ্চায়েতকে নিজের দখলে রেখেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা জয়ন্ত নস্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শুরুর দিন থেকেই। ২০০৬ সালে তৃণমূলের টিকিটে গোসাবা বিধানসভায় লড়াই করলেও জিততে পারেননি। তবে ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের হাওয়াতে এই কেন্দ্রে বাম প্রার্থীকে হারিয়ে প্রায় পাঁচ হাজার ভোটে যেতেন জয়ন্ত। ২০১৬ সালেও এই আসন ধরে রাখে তৃণমূল। জয়ে ভোটের ব্যবধান দ্বিগুণ হয়। এবারও তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হন তিনি। তেইশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন তিনি। তাঁর মৃত্যু রাজ্য তৃণমূলের কাছে অপূরণীয় ক্ষতি বলে ইতিমধ্যেই তৃণমূলের অনেক রাজ্য নেতৃত্ব শোকজ্ঞাপন করেছেন।
Sunday, 19 July 2020
কোভিড সংক্রমনে সবুজ সুন্দরবন রেড জোনে
করোনা সংক্রমণের আতঙ্কে এবার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে।হিঙ্গলগঞ্জ থানার এক মহিলা কনস্টেবলের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবন এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ।থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ বাজার, বোলতলা, মামুদপুর ,বাঁকড়া দোবর, সান্ডেলেরবিল, উত্তর মামুদপুর সহ সাত জায়গা কে কনটেইনমেন্টজোন ঘোষণা করেছে প্রশাসনের পক্ষ থেকে।
হিঙ্গলগঞ্জ ব্লককে আনা হয়েছে রেড জোনের আওতায়। গ্রামগুলিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।বাইরে থেকে সাধারণ মানুষকে গ্রাম গুলিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং গ্রামের মানুষ যাতে বাইরে না বেরতে পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রেখেছে। ।





