উচ্চমাধ্যমিকে ফেল করায় স্কুলে স্কুলে বিক্ষোভ, রাস্তা অবরোধ উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম ও বারাসাতে। বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। প্রত্যেকের একটাই দাবি একাদশ শ্রেণিতে যদি ছাত্র-ছাত্রীরা পাস করে থাকে এবং সেই নম্বরের ভিত্তিতে যদি উচ্চমাধ্যমিকের পরীক্ষার নম্বর নির্ধারিত হয় তাহলে ছাত্রছাত্রীরা ফেল করলো কি করে। গতকাল দুপুরের পর থেকেই দফায় দফায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। শনিবার তা চরমে ওঠে। মধ্যমগ্রাম চৌমাথা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মধ্যমগ্রাম এপিসি গার্লস স্কুল, মধ্যমগ্রাম গার্লস স্কুল সহ একাধিক স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা । উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভরত অভিভাবকরা স্থিত হন এবং অবরোধ উঠে যায় । যদিও এই ফলাফলের বিষয় স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খোলেনি। ছাত্র-ছাত্রীদের দাবি যখন পরীক্ষা হয়নি তখন সবাইকেই পাস করাতে হবে। না হলে তারা লাগাতার আন্দোলন বিক্ষোভ করবেন।


0 coment rios: