Friday, 2 July 2021

সল্টলেকে পর পর চুরির ঘটনার কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ

 সল্টলেকে পর পর চুরির ঘটনার কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।

 ১০ দিনের মধ্যে আবারও ফিরলো চুরি আতঙ্ক। ১০দিনে  বি ই ব্লকের তিনটি বাড়িতে ঘটলো চুরির ঘটনা। বি.ই. ২৩৯, বি ই ১১৩ এবং বি ই ১১৯ ঘটে চুরির ঘটনা। 

খোয়া যায় লক্ষাধিক টাকা। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন যুবককে সনাক্ত করে পুলিশ। তাকে সন্দেহজনক ভাবে এলাকায় রাত ১টা নাগাদ ঘুরতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর সেই যুবকের নাম শুভেন্দু বাউড়িয়া। ওড়িশার বাসিন্দা। বি ই ব্লকের একটি বাড়িতে কেয়ার টেকারের কাজ করতো। এর পরেই তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ১০ দিনের মধ্যে চুরির ঘটনার কিনারা করায় স্বস্তিতে এলাকাবাসীরা। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্রে খবর।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: