Friday, 2 July 2021

সল্টলেকের CB ব্লকের চুরির কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ

 সল্টলেকের CB ব্লকের চুরির কিনারা করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।

 প্রসঙ্গত সল্টলেকে পরিচারিকার বিরুদ্ধে বাড়ি থেকে দুঃসাহসিক চুরির অভিযোগ বিধান নগর উত্তর থানায় দায়ের করেছিলেন CB ব্লকের বাসিন্দা এক মহিলা। অভিযোগ ছিল আয়া সেন্টার থেকে বৃদ্ধা মায়ের দেখাশোনার জন্য এক পরিচারিকাকে বাড়িতে কাজে রাখার পর ঘর থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা ও বেশকিছু সোনার গহনা যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। 

ঘটনার তদন্তে নেমে পরিচারিকা চৈতালি চ্যাটার্জিকে দমদম এলাকা থেকে গতকাল গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশের জেরায় চুরির কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত পরিচারিকা। শুক্রবার  অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে পুলিশ সূত্রে খবর।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: