ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে বোমা-গুলি চলছে, নিউটাউনে বিস্ফোরক দিলীপ ঘোষ ।
রবিবার নিউটনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মদন মিত্রের ছেলেরাই গন্ডগোল করেছে কারণ ভাগবাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়ে গেছে। গুলিগোলা বোম নিজেদের মধ্যে চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূলের কালচার এটা। এখন যারা এই ধরনের করে তারাই পার্টিকে জেতাচেছ পার্টিকে পয়সা দিচ্ছে ইনকামের রাস্তা তো চাই। এই নিয়ে সব জায়গায় ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। পুরো রাজ্যে হয়েছে এখানেও তার ঢেউ দেখা যাচ্ছে. বিজেপি ওই কালচারে বিশ্বাস করে না।
পুন:গণনার জন্য কল্যাণ চৌবে হাইকোর্টে যাচ্ছেন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমাদের অনেকেই যাদের মনে হয়েছে রেজাল্ট হয়নি, তারা ইলেকশন পিটিশন দাখিল করেছেন। টিএমসি লোকেরাও করেছেন। এটা একটা প্রক্রিয়া অনেকের মনে হয়েছে করার দরকার তাই করেছে।
পেট্রোলের দাম 100 টাকার হতে চলেছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেই জন্য সরকারের ট্রেন চালু করা উচিত। মেট্রো চালু করা উচিত, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম আসে। পেট্রোল-ডিজেলের দাম তো আজ নয়, বাড়ছে অনেক বছর ধরেই বেড়ে যায় আবার কমেও যায় যেটা সরকারের হাতেই পুরোটা নেই।


0 coment rios: