Sunday, 12 July 2020

এন জিপিতে নাকা তল্লাশি উদ্ধার প্রচুর অস্ত্র মাদক



শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এবং মিলন পল্লী আউটপোস্ট এর পুলিশের অভিযান গ্রেপ্তার 5 দুষ্কৃতী। শনিবার রাতে গজলডোবা তিস্তা ব্যারেজের কাছে নাকা তল্লাশি করার সময় একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িতে থাকা যুবকদের দেখে সন্দেহ হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। এরপর ওই যুবকদের দেহ তল্লাশি এবং গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর গাঁজা এবং বেশকিছু অস্ত্রশস্ত্র। অভিযুক্তদের নাম গৌতম মালি, রাজেন সরকার, খোকন অধিকারী, সুব্রত দেব, ভজন দাস।




 অভিযুক্তদের বাড়ি ফাঁসিদেওয়া ইসলামপুর শিলিগুড়ি ভক্তিনগরে। অভিযুক্ত ভজন মাছ বিক্রেতা, সুব্রত মাস্ক বিক্রেতা, খোকন প্লেসমেন্ট এর কাজে যুক্ত, অভিযুক্ত গৌতম মালি এর আগেও বেশ কয়েকটি দুষ্কৃতী কান্ডের সাথে যুক্ত থাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, রাজেন সরকারের বাড়ি ফাঁসিদেওয়া তে তার কোন ক্রাইম রেকর্ড আছে নাকি তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় 53 কেজি গাঁজা। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় কথা বার্তায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে। পুলিশের অনুমান এই দুষ্কৃতী দলটি গাঁজা পাচার ছাড়াও অন্যান্য অপরাধের সাথে যুক্ত রয়েছে। আর সেই কারণেই এই অভিযুক্ত দলকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 14 দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হচ্ছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্র দেখে পুলিশের সন্দেহ রয়েছে আর সেই কারণেই যে তাদেরকে পুনরায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: