শনিবার অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হবার খবরে দেশজুড়ে তার অনুরাগীরা খুবই মুষড়ে পড়েছেন। নানা জায়গায় তারা অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনায় শুরু করেছেন পূজা ও যজ্ঞ। একইভাবে বিগ বির সবচে বড় ফ্যান ক্লাব অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশন ও তার সুস্থ কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করল।
পিকনিক গার্ডেনের শ্রীধর রায় রোডে অবস্থিত অমিতাভ মন্দিরে করা হল যজ্ঞ ও পুজো পাঠ। পুজো অর্চনার মধ্যে দিয়ে বিগ বি সহ তার পরিবারের সদস্য দের জন্য আরোগ্য কামনা করে পুজো দিলেন অমিতাভ ফ্যানস ক্লাবের সম্পাদক সঞ্জয় পাতোডিয়া ।


0 coment rios: