রাতের অন্ধকারে ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিলাবতী নদীতে পড়ে গেল মোটরবাইক।ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর কেঠিয়া চাতাল এলাকায়। শনিবার গভীর রাতে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন চন্দ্রকোনার বালা গ্রামের বাসিন্দা রাখাল বাগাল (৩০) আর তার সাথে ছিলেন তারই এক আত্মীয় ঘাটালের দুবরাজপুরের বাসিন্দা কার্তিক খান (১৮)। ব্রিজ পার হওয়ার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কেঠিয়া চাতাল এলাকায় ব্রীজের রেলিং এ ধাক্কা মেরে শিলাবতী নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ব্রিজের তলায় নদীর জলে যথেষ্ট স্রোত ছিল ।রাখাল আর কার্তিক দুজনে নদীর জলে পড়ে গেলে কোনোক্রমে রাখাল পারে উঠে আসলেও খোঁজ মেলেনি কার্তিকের।
নিয়ন্ত্রণ হারিয়ে শিলাবতীতে বাইক। আরোহীর সন্ধানে চলছে তল্লাশি(ভিডিও)

0 coment rios: