বিগবি-র করোনার খবর প্রকাশ্যে আসতেই মন ভারাক্রান্ত গোটা দেশের। বিগবির বয়সই ভাবাচ্ছে ভক্তদের। বেশ কিছুদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছেন বলে জানা যায়। তবে, বয়সকে বরাবরই ফুত্কারে উড়িয়ে দিয়েছেন বিগবি। কিন্তু তাকে নিয়ে চিন্তা কম নয় তার ভক্তদের তাই তাঁর আরোগ্য কামনায় আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যজ্ঞ-পূজা অর্চ্চনা শুরু করে দিয়েছেন ভক্তরা। ব্যতিক্রম নয় কলকাতাও। মুম্বাই তাকে পরিচয় দিলেও তিনি কলকাতার জামাই তাই কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে শিবমন্দিরে ঘটা করে বিগ বির আরোগ্য কামনায় যজ্ঞ সারলেন স্থানিয় তৃণমূল কংগ্রেসের নেতা। বেহালাতে অমিতাভ বচ্চনের ফ্যান ক্লাবের পক্ষ থেকে হয়েছে যজ্ঞ।পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছে নেটিজেনদের প্রার্থনা।
এদিকে শনিবার রাতেই করোনা পজেটিভ বলে টুইট করে জানিয়ে ছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। এরপরই জল্পনা শুরু হয়ে যায় তাঁদের পরিবারের বাকি সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে।
রবিবার মাঝ রাত পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা সুস্থ রয়েছেন। সূত্রের খবর ছিল তাঁদের ৩ জনের কোভিড-১৯- এর অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ সকালে নানাবতী হাসপাতালের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, নমুনা পরীক্ষায় তাঁদের রিপোর্ট নেগেটিভ।



0 coment rios: