Wednesday, 6 January 2021

হাওড়ায় মিড ডে মিলে কর্মরত কয়েকশো কর্মীর পথ অবরোধ ও বিক্ষোভ

এবার পথে মিড ডে মিলের কর্মরত মহিলারা।পথ অবরোধ বিক্ষোভ হাওড়া ময়দান চত্বরে।এদিন হাওড়া ময়দানে মিড ডে মিলে কর্মরত কয়েকশো কর্মীরা পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন।মূলত ১১ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করে আসছেন।কিন্তু  সরকার তাতে কোনরকম কর্ণপাত না করে সরকারি প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে।তাই তারা বাধ্য হয়ে আজ পথে নেমেছে।
তাদের বক্তব্য মাসিক পনেরশো টাকা মাইনেতে তারা দীর্ঘদিন এই প্রকল্পের আওতায় কাজ করছেন তবে ১২ মাসের পরিবর্তে ১০ মাসের টাকা পান তারা । বাকি দু মাস ছুটি হিসেবে থাকায় কোনোরকম পারিশ্রমিক পান না তারা । এছাড়াও অন্যান্য রাজ্যে ৪ থেকে ৯ হাজার টাকা মাসোহারা থাকলেও এ রাজ্যে তা পনেরশো টাকা । তাও আবার অধিকাংশ সময় মনে পড়ে যায় অর্থের অভাবে । তাই এদিন তারা হাওড়া ময়দানে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: