Wednesday, 6 January 2021

হাওড়ার মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মেয়রের পর বেসুরো জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান

 

হাওড়ার মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মেয়রের পর বেসুরো জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা আজ অভিযোগ করেন এলাকার মানুষ কোন পরিষেবা পাচ্ছেন না। তাই সরকারি প্রকল্প দুয়ারে সরকার অথবা পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে মানুষের দোরগোড়ায় গেলে তারা ঝাঁটা মারবে। তার অভিযোগ প্রশাসনের অসহযোগিতার ফলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে দলীয় নেতৃত্বের কাছে বারবার অভিযোগ করা হলেও সেখান থেকেও কোন সহযোগিতা করা হচ্ছে না। এটা পঞ্চায়েত স্তরের অপমান। তিনি আরো বলেন দল যেভাবে ভোট কুশলী পিকেকে দিয়ে কাজ করাচ্ছেন সেটা মানা যাচ্ছে না। 18 থেকে কুড়ি বছর বয়সি ছেলেরা এসে যেভাবে তাদেরকে প্রশ্ন করছেন সেটা ঠিক নয়। এতে বিধানসভা ভোটে কাজের কাজ কিছু হবে না বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে এ বক্তব্য সমালোচনা করে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য বলেন পঞ্চায়েত প্রধান হিসেবে তার দায়িত্ব ছিল প্রশাসনের কাছ থেকে সরকারি প্রকল্পে সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে সরকার কাজ করেছে কিনা। তিনি আরো বলেন পিকের নিয়োগ দলের শীর্ষ নেতারা করেছেন । এ ব্যাপারে তাদের কোন বক্তব্য নেই। হাওড়া জেলা সদরের বিজেপির সভাপতি সুরজিৎ সাহা কটাক্ষ করে বলেন আমরা এতদিন যা বলে এসেছি তাই এখন টিএমসি দলের নেতা কর্মীরা বলছেন। গত 10 বছর এই সরকার কোন পরিষেবা দিচ্ছে না। ফলে মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার বিজেপি সরকার গড়বে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: