দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনের পথে ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা। প্রায় 200 জন সাফাই কর্মী এই আন্দোলনে নামায় ভাটপাড়া পৌরসভার সাফাই এর কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও কাজ করার পরেও দীর্ঘ প্রায় চার মাস যাবত এই ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা নিজেদের বেতন না পেয়ে শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এই সমস্ত সাফাই কর্মীরা সকলে আজ নিজেদের সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে বকেয়া বেতন মেটানোর দাবিতে আন্দোলনের পথে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন না মিটবে ততক্ষণ তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।



0 coment rios: