লকডাউন থেকে প্রায় কর্মহীন হয়ে পড়েছে পেট্রাপোল সীমান্তের যাত্রীদের লাগেজ বাহক কুলিরা I ট্রাক চালকরাও অনফুটে যাতায়াত করতে পারছিলেন না | ট্রাক চালকদের বাংলাদেশে মাল খালি করে ফিরে আসতে প্রায় 15 -20 দিন লেগে যাচ্ছিলো | এছাড়াও অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান গুলির কর্মীরাদের উপার্জন ও অনেকটা কমে এসেছে | পুনরায় তাদের জীবিকা সঠিক ভাবে ফিরে পেতে বেশ কয়েক দিন আগে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখিয়েছিলো সীমান্তের মালবাহক কুলি ও ট্রাকচালকরা। আজ ও ফের পেট্রাপোল সীমান্তে তুমুল বিক্ষোভ দেখালো সীমান্তের কুলি , ট্রাকচালকরা |
আজ সোমবার বেলা দশটা নাগাদ পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে পেট্রাপোল স্থলবন্দর জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে তারা অবস্থান বিক্ষোভ করে | প্রায় পাঁচশোর বেশি কুলি ও ট্রাক চালক উপস্থিত ছিলেন এই বিক্ষোডে | কুলিদের কাজ ফিরিয়ে দেওয়া, ট্রাক চালকদের অনফুটে যাতায়াত সহ আরো কয়েকটি দাবীতে এই অবস্থান বিক্ষোভ চলে।




0 coment rios: