দুুয়ারে সরকার প্রকল্পের ছবি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা পান্ডুয়ায়। পান্ডুয়া ব্লকের পাঁচগড়া তোড়গ্রাম গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার প্রকল্পের ছবি তোলা হবে বলে এলাকার মানুষদের ফোন করে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও দুপুর 1.30 মিনিট বেজে গেলেও কোন আধিকারিকদের দেখা পাওয়া যায়নি পঞ্চায়েতে।ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পঞ্চায়েতের সামনে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ।তাদের হস্তক্ষেপে দীর্ঘক্ষন পর দুপুর 2টোর পরে ছবি তোলার কাজ শুরু হয়। পঞ্চায়েত সমিতির এক সদস্য জানান, যাদের ছবি তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা রাস্তা ভুল করে অন্য পথে চলে গিয়েছিলেন ।সেই কারণে কিছুটা দেরি হয়েছিল। সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। পড়ে তো মিটে যায় এবং সুষ্ঠভাবে কাজ শুরু হয়।




0 coment rios: