প্রাকৃতিক দুর্যোগের কারনে আসানসোলের ক্ষতিগ্রস্ত এলাকাই কাজের খোঁজ নিতে আসানসোলে এলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, সাথে ছিলেন আর এক মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক ।
শুক্রবার দুপুরে তিনি আসানসোলে এসে পৌছান।এদিন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করেন তিনি ।অতিভারি বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল্লা হাসপাতাল সংলগ্ন রাস্তার বেশ কিছুটা অংশ।এছাড়া সব মিলে আসানসোলের রানিগঞ্জ, কুলটি , জামুরিয়া এলাকায় কয়েক হাজার বাড়িতে জল ঢুকে যায় বলে জানা গেছে প্রশাসন সুত্রে । সুত্রের খবর শিল্পাঞ্চলের সার্বিক ক্ষয়ক্ষতির পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তিনি ।পাসাপাসি ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী ।এদিন রাজ্যের মন্ত্রী জাভেদ খান বলেন, আমাদের ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ,ক্ষতিগ্রস্তদের ডিজাস্টার আইন মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

0 coment rios: