বাঁকুড়ার বড়জোড়ার পুড়োকোন্দা মাকড়া সেতুর উপর দিয়ে বইছে জল।
নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টির জেরে রাজ্য সহ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে ভারি বৃষ্টি হয়েছে।
সেইমতো আজ দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার ফলে এবং মাকড়া উপরের অংশ প্রচুর পরিমান জলস্তর বেড়ে বড়জোড়া থেকে রাজমাধবপুর,তাজপুর হয়ে পখন্না যাবার রাস্তায় পুড়োকোন্দা মাকড়া সেতু সম্পূর্ন জলের তলায় চলে গিয়েছে।বর্তমানে এই সেতুর উপর দিয়ে একহাটু জল বইছে। এবং এই রাস্তার উপর দিয়েও জল বইছে বিপদজনক ভাবে।
যার ফলে দুচাকা থেকে শুরু করে চারচাকা ঝুকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে এবং বাস চলাচল বন্ধ রয়েছে এই রাস্তায়।যে পরিমান জলস্তর বেড়েছে তাতে পুড়োকোন্দা ও রাজমাধবপুর মৌজার অন্তর্গত প্রায় সব ধানজমি ডুবে গিয়েছে। আর তাতেই চাষীদের মাথায় হাত।
যে পরিমান দামোদরের জল বাড়ছে এবং মাকড়া র জল যে পরিমান বৃদ্ধি পাচ্ছে তাতে যদি এই ভাবে চলতে থাকে তাহলে এই মাকড়া সেতু সম্পূর্ণ কিন্তু ডুবে যাবে।
মনীন্দ্র ঘোষ ও ধীরেন ঘোষ নামে পুড়োকোন্দার দুই গ্রামবাসী জানান যে,টানা বৃষ্টির জেরে এই মাকড়া সেতুর উপর জল উঠে গিয়েছে।খুব ঝুকি নিয়ে যাতায়াত চলছে।এবং ধানজমি সম্পূর্ন জলের তলায় চলে গিয়েছে।

0 coment rios: