ভবানীপুরে প্রাচারের যে ডঙ্কা বেজে ছিল,কিন্তু ভোট তা স্বত্বেও কম ভোট পড়া কি দিশা দেখাবে তা কঠিন হয়ে দাড়িয়েছে বললেন প্রদীপ ভট্টাচার্য। শিলিগুড়ির ভেনাস মোড়ে জাতীর জনক মহত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,বাংলার রাজনীতিতে কোন দিনও সাম্প্রদায়িকতা কেনদিনও প্রভাব বিস্তার করতে পারেনি, সেই জন্য গান্ধীজি বাংলাকে সবচেয়ে বেশী ভালোবাসতেন।সেই বাংলার মাটিতে আজ সাম্প্রদায়িক ভাবনা বিস্তার লাভ করছে যা অত্যন্ত দুঃখজনক। ভবানীপুর নির্বাচন নিয়ে তিনি বলেন এত প্রচার সত্বেও ভোট দিতে মানুষের ঢল দেখা যায়নি।আমার মনে হয় এরমধ্যে কোন জটিলতা রয়েছে আগামী দিনে যারা এটা নিয়ে গবেষণা করবেন তারাই বুঝতে পারবেন।বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস অনেকটাই দুর্বল জায়গায় রয়েছে তা কাটিয়ে উঠতে হবে।

0 coment rios: