Wednesday, 2 June 2021

বিজেপি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব আমডাঙ্গা

 

আবারও অশান্ত আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর এলাকা। ভারতীয় জনতা পার্টির কর্মীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ তৃণমূলের কয়েকজন দাপুটে নেতা সাঙ্গোপাঙ্গ নিয়ে দত্তপুকুরের গঙ্গাপুরের বাসিন্দা ভারতীয় জনতা পার্টির কর্মী সুশান্ত সরদারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, এলাকার তৃণমূলের দাপুটে নেতা গোপাল কাঞ্জিলাল, মেঘনাথ দাস, সুমন্ত সিং, হাসেম আলী সহ তৃণমূলের লোকজন বিজেপি কর্মী সুশান্ত সরদারের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। লোহার রড, চপার, হকি স্টিক দিয়ে বিজেপি কর্মী কে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ক্ষত  ও মাথায় গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় ওই বিজেপি কর্মী কে।  মাথায় 31 টি সেলাই ও দুই হাতের কনুইয়ের অংশ ভেঙে যায় বলে অভিযোগ ওঠে।বুধবার সকালে ব্যারাকপুর বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন সান্যাল ও বিজেপি কর্মীরা বারাসাত হাসপাতালে আসেন এবং আহত বিজেপি কর্মী সুশান্ত সর্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করার কথা জানান।

 ব্যারাকপুর বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন সান্যালের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সুশান্ত সরদারের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখার চেষ্টা চালাচ্ছে শাসকদল। আহত সুশান্ত সরদারের অবস্থা আশঙ্কাজনক। আজ ওনাকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হবে। পাশাপাশি আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাসাত জেলা পুলিশের কাছে অভিযুক্তদের নাম সহকারে অভিযোগ জানানো হবে, যদি এরপরেও পুলিশ কোনো সদুত্তর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তার প্রতিবাদ জানাবেন বলে হুঁশিয়ারি দেন।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: