Wednesday, 2 June 2021

স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও কার্ড নিতে অস্বীকার বারাসাতের এক নার্সিংহোমের বিরুদ্ধে

 স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও কার্ড নিতে অস্বীকার বারাসাত কেয়ার এন্ড কিওর নার্সিং হোম এর বিরুদ্ধে, নিজের পকেটের টাকা খরচ করে রোগীকে বাড়ি ফেরালো পরিবার ।

মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও নিজের পকেটের পয়সা খরচ করে রোগীকে সুস্থ করে বাড়ি ফিরল পরিবার । পরিবারের অভিযোগ গত 28 শে মে এর রাতে খড়দার বাসিন্দা গণেশ ঘোষাল 70 বছরের এক বৃদ্ধ মলদ্বারে টিউমার সন্দেহে ভর্তি করে বারাসাতের কেয়ার এন্ড কিওর হসপিটালে। পরিবারের অভিযোগ স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও কার্ড নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন স্বাস্থ্য সাথীর কার্ড থাকলে তাদেরকে করোনা ওয়ার্ডে ভর্তি করতে হবে। করোনা না হওয়ায় ওই বৃদ্ধের বাড়ির লোক রাজি হয়নি এই অমানবিক ব্যবস্থা মেনে নিতে। বাধ্য হয়েই জেনারেল ডিপার্টমেন্টে ভর্তি করায় বাড়ির লোক। এর পরেই বাড়ির লোক হাসপাতাল কর্তৃপক্ষকে আবারো জানায় তাদের স্বাস্থ্য সাথীর কার্ড রয়েছে। কিন্তু হাসপাতাল কতৃপক্ষ সেই কার্ডকে কোনরকমে মান্যতা দেয়নি। পরিবারের অভিযোগ এরপর  প্রায় 40 হাজার টাকা দিয়ে রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে হয় পরিবারের।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: