নারায়ণ পুরের বাসিন্দা বিপুল সাউ পেশায় এসি মেকানিক। এই পরিস্থিতিতে কাজ বন্ধ। বন্ধু ও আত্মীয়দের থেকে টাকা ধার নিয়ে লোন দিচ্ছিলো। কিন্তু গতবছর করোনা পরিস্থিতির কারণে জুন মাসে একটি একটা লোন ডিউ ছিল সেই টাকা এবছর মে মাসে কেটে নেয় ব্যাংক সেটা ব্যাংকে জানান এবং এই টাকা যাতে তাকে রিফান্ড করা হয় তার আবেদন করেন বিপুল বাবু কারণ এই পরিস্থিতিতে সংসার চালানোর দায় হয়ে উঠেছে। এরপরই অভিযোগ যে ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে মারধর করে ব্যাংক থেকে বাইরে বার করে দেওয়া হয়। এরপর তিনি বরানগর থানায় অভিযোগ জানাতে গেলে তার অভিযোগ না নিয়ে তাকে ধমক দিয়ে বাইরে বার করে দেয়া হয় বলে অভিযোগ।


0 coment rios: