Tuesday, 15 June 2021

সস্ত্রীক দিল্লি গেলেন রাজ্যের রাজ্যপাল

 


দিল্লি গেলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মঙ্গলবার রাত নটার এয়ার ইন্ডিয়ার বিমানের সস্ত্রীক দিল্লি গেলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে রাজ্যপালের আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গেও তার কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন দিল্লি যাওয়ার আগেই মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জানান, রাজ্যে ভোট পরবর্তী হিংসা রক্তপাত মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা অব্যাহত। চলছে লাগাতার নারী নির্যাতন ও বিরোধীদের সম্পত্তি ধ্বংস। অথচ গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী আশ্চর্যজনকভাবে নিরব ও নিষ্ক্রিয়. বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও মন্ত্রিসভায় একদিনো আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি. একইসঙ্গে রাজ্যপাল লিখেছেন, এভাবেই মানবাধিকার ও মর্যাদা লংঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার. আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত. কিন্তু তেমন কিছু ঘটছে না. দুর্গতরা ই প্রশাসন ও পুলিশকে ভয় পাচ্ছেন। একইসঙ্গে রাজ্যপাল জানান, ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হোক। আইন-শৃঙ্খলা স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: