Tuesday, 15 June 2021

বাঁকুড়ায় যুব তৃনমূলের উদ্যোগে দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধন করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি

বাঁকুড়া ১ নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি । এই অ্যাম্বুলেন্সটি কোভিড আক্রান্তদের জন্য দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে  রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি ছাড়াও তালডাঙ্গরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পরিষদের পরিবহন ও পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।


এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি বলেন যে এই অ্যাম্বুলেন্সটি মূলত বাঁকুড়া এক নম্বর ব্লকের মানুষকে পরিষেবা দেবে । তিনি বলেন যে এই অ্যাম্বুলেন্সে অক্সিজেনের ব্যবস্থা করা আছে যাতে আপাতকালীন পরিষেবা দেবার লক্ষ্যে। সায়ন্তিকা বলেন যে তিনি হয়ত নির্বাচনে কয়েকটা ভোটের ব্যবধানে হেরে গেলেও তিনি নিজেকে বাঁকুড়ার মেয়ে বলেই মনে করেন তাই তিনি বাঁকুড়ার মানুষের পাশে সবসময়েই আছেন।

 যেভাবে এখানকার মানুষেরা তাঁকে গ্রহণ করে নিয়েছেন তাতে তিনি আপ্লুত । তিনি বলেন যে এই মূহুর্তে ২০২৪ এর লোকসভা নির্বাচন নয় করোনা নিয়ন্ত্রণ ও মানুষের পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য । অন্যদিকে তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন যে সায়ন্তিকা ব্যানার্জি যেভাবে এই এলাকার কাজ করে চলেছেন তা এক কথায় অনবদ্য । তিনি বলেন আজ  এখানে থাকতে পেরে  খুব খুশি । অরুপ চক্রবর্তী বলেন যে নির্বাচনে তিনি যে সায়ন্তিকার প্রচারে বেশি সময় দিতে পারেননি তার জন্য  তিনি দুঃখিত। 

তালডাংরার বিধায়ক মানুষকে আশ্বাস দেন যে সায়ন্তিকা ব্যানার্জি কোথাও যাবে না বাঁকুড়ার মানুষের সাথেই থাকবে । তিনি দাবি করেন যে সায়ন্তিকার কাজ দেখে বাঁকুড়ার মানুষ নিজেদের ভুল টা উপলব্ধি করবেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: