ভ্যাকসিন নিলে শরীরে যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল সেই তত্ত্বের পর্দা ফাঁস করলেন বারাসাতের এক মহিলা।
গত ২৮ শে জুন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন বারাসাতের বেলতলায় বাসিন্দা অনিমা নস্কর। এরপর তিনি টিভিতে দেখেন নর্থ বেঙ্গলে এক লোকের ভ্যাকসিন নেওয়ার পর শরীরে হাতা খুন্তি পয়সা মোবাইল চুম্বকের মত লেগে যাচ্ছে। এরপর তার ছেলে মজার ছলে মায়ের শরীরে পয়সা লাগিয়ে দেখতে গেলে দেখে, মায়ের শরীরে চুম্বকের মতন পয়সা আটকে যাচ্ছে। শরীরে কোন সমস্যা না থাকলেও বয়স জনিত কারণে চিন্তিত রয়েছেন অনিমা দেবী। এরপর মঙ্গলবার সকালে তারা খবরে দেখেন শরীরে পাউডার লাগালে এই চুম্বকত্বের প্রভাব থাকছে না। অনিমা দেবের পরিবার মনে করেন, বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে ভ্যাকসিন তৈরি করেছেন। ভ্যাকসিন নেওয়ার পরে এই ঘটনা ঘটলেও এই ধরনের ঘটনা কোনো যুক্তির যোগ্য নয়। এর আগে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ এই ধরনের ঘটনা খেয়াল করেননি, এখন খবর দেখছে বলে সবাই মজার ছলে চেষ্টা করে দেখছে। হয়তো স্কিনের সমস্যা দরুন এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বারাসাতের বাসিন্দা অনিমা নস্করের পরিবার।
এ বিষয়ে বারাসত হাসপাতালের সুপার সুব্রত মন্ডল জানান, ভ্যাকসিন এর সাথে এধরনের ঘটনার কোন যোগ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন


0 coment rios: