বারাসাতে সকাল থেকেই অফিসে পৌঁছাতে নাজেহাল অফিস যাত্রীদের
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা গুলিতে 30 শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। বারাসাতে সেইমতো সকাল থেকেই অফিস মুখো কর্মীরা।কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় চরম দূর্ভোগে যাত্রীরা। বৃষ্টি ভেজা দক্ষিণবঙ্গের সকালে চাল চিত্রটা ছিল এমনই। বেশ কিছু সরকারি ও বেসরকারি সংস্থা তাদের নিজস্ব কর্মীদের আনা নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা করলেও আম আদমির ক্ষেত্রে তা অমিল। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিস-আদালতে পৌঁছতে পারবেন কিনা তাও অনিশ্চিত ঘর থেকে বেরোনো অফিস কর্মীদের। কিন্তু গণপরিবহন কবে চালু হবে তাও অনিশ্চিত। তাই বেশি টাকা খরচ করে পৌঁছতে হচ্ছে গন্তব্যস্থলে। বারাসাত চাপাডালি মোড় এ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও মিলছে না কোন বাস বা অন্য গাড়ি পরিষেবা ফলে কিভাবে অফিসে পৌঁছাবেন তা ভেবে নাজেহাল অফিস কর্মীরা। যারা দূর-দূরান্ত থেকে বাস ট্রেন করে অফিসে পৌঁছন তাদের দুর্দশা আরো চরমে। মাস গেলে যে টাকা বেতন পান সেই টাকা বাড়ি থেকে কর্মস্থলে যেতেই খরচ হয়ে যাচ্ছে । তাই সংসার চালানোর দায় হয়ে উঠেছে এই মাগ্যি গন্ডার বাজারে। কবে এই সুরাহা হবে সমস্যার তা কেউ জানে না।


0 coment rios: