টানা তিন দিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে জল ছাড়ার পর। এবার দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হলো।
সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে ৯০০০ কিউসেক এবং মাইথন জলাধার থেকে ৬০০০ কিউসেক অর্থাৎ মোট ১৫,০০০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
তবে দামোদর নদের নিম্নবর্তি এলাকায় এখনই কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে দুর্গাপুরের রাজ্য সেচ দফতরের আধিকারিক সূত্রে।



0 coment rios: