করোনার বিধিভঙ্গের জন্য প্রায় ৪৩টি পাথর বোঝাই লরিকে আটক করলো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। দুর্গাপুর ব্যারেজের সামনে থেকে পাথর বোঝাই এই লরিগুলি আটক করে। বীরভূমের রামপুরহাট থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যাচ্ছিল পাথর বোঝায় গাড়ি গুলি।
পুলিশ সূত্রে খবর, কোভিড বিধি না মেনে গাড়িগুলি চলছিল। ছিল না প্রশাসনিক কড়া বিধি নিষেধের জেরে গাড়ি চলাচলের প্রয়োজনীয় বৈধ কাগজ পত্র। নেই পাশ। এই ঘটনা গ্রেপ্তার ৪৩জন লরি চালক। এদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 379/411,188,34,51/B ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জামিনের জন্য দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কোকওভেন থানার সামনের রাস্তায় সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আটক হওয়া পাথর বোঝাই এই লরিগুলি।প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে দাঁড়িয়ে এই লরি, আর এর জেরে দুর্গাপুরের কোকওভেন থানার সামনের মূল ব্যাস্ততম রাস্তায় তৈরী হয়ে গেল ব্যাপক যানজট। কোনো বড় পার্কিং এলাকায় লরিগুলিকে না রেখে কেন থানার সামনের মূল রাস্তায় গাড়িগুলি রেখে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুললেন সাধারণ পথচলতি মানষেরা।
এদের অভিযোগ, আইনমাফিক পুলিশ যা করছে করুক অসুবিধে নেই কিন্তু ব্যাস্ততম গুরুত্বপূর্ণ এই রাস্তায় পাথর বোঝাই এই লরিগুলিকে দাঁড় করিয়ে দেওয়ায় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের।বৃষ্টি চলছে আর তাতেই অসুবিধে হচ্ছে চলাচলের, এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।




0 coment rios: