Thursday, 17 June 2021

টানা বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল বেড়ে যাওয়ায় ঝারগ্রাম এর বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

 একটানা চলতে থাকা প্রবল বর্ষণের জেরে এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা সদর থেকে বেশ কয়েকটি জায়গা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডুলুং নদীতে জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে চিল্কিগড়, জামবনির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গত দু'দিন ধরে। অপরদিকে বড়ামারা ব্রিজের ওপর জল উঠে যাওয়ায় ঝাড়গাম জেলা শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

 মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টিপাত এর জেরে জলসীমা বেড়েছে সুবর্ণরেখা নদীতে। অপরদিকে বেলপাহাড়ি সিলদা এর মধ্য দিয়ে প্রবাহিত তারাফেনী নদীতেও জল বেড়েছে। এই মুহূর্তে এলাকার মানুষজনের আশঙ্কা, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হলে সুবর্ণরেখা নদীতে বন্যা দেখা দিতে পারে। আর যার জেরে সুবর্ণ রৈখিক তীরবর্তী গ্রামগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্ষা আরম্ভের প্রাকমুহুর্তে একটানা ধরে বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত। টানা বৃষ্টির জেরে কয়েকশো মাটির বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। বিশেষত ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় প্রতিবছর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা শহর থেকে জামবনি। বিগত বাম জমানা থেকে ডুলুং নদীর উপর স্থায়ী সেতুর দাবিতে বারে বারে আবেদন নিবেদন করেছেন এলাকার মানুষজন। কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রতিবছর প্রবল বর্ষণ এবং বর্ষাকালে দীর্ঘসময় বিচ্ছিন্ন হয়ে পড়ে জামবনির একটি বড় অংশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: