পূর্ব ঘোষণা অনুযায়ী বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির আগামী সোমবার থেকে দুঃস্থ মানুষদের জন্য কোভিড RTPCR টেস্ট অত্যন্ত স্বল্পমুল্যে করার ব্যবস্থা করল এক বেসরকারি ল্যাবের সঙ্গে। সাড়ে আটশ টাকা প্রতি টেস্টের জন্য খরচ হলেও তার উপর প্রায় 60% ভর্তুকি বাবদ টাকা দেবে বেলুড় মঠ।
সুতরাং 300 থেকে 350 টাকার মধ্যে এই টেস্ট করতে পারবে সাধারণ মানুষ। প্রধানত দুঃস্থ এবং আর্থিক সংগতিহীন মানুষেরাই এই সুবিধা পাবে বলে বেলুড়মঠ সূত্রে জানা গেছে। আগামী সোমবার থেকে প্রথমত সপ্তাহে দুদিন 50 থেকে 70জনের টেস্ট করার পরিকল্পনা নেয়া হয়েছে। পরবর্তীকালে সেটা বাড়িয়ে সপ্তাহে চার দিন এবং পর 100 জন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্দির এর অধ্যক্ষ।



0 coment rios: