Wednesday, 12 May 2021

ঈদের আগে কল্পতরু রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি

 

অভিনব উদ্যোগ রাজারহাট নিউটাউনের সদ্য নির্বাচিত বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস চ্যাটার্জির ।এসো হাত ধরি ঈদের বাজার করি। রাজারহাট অঞ্চলে খুবই পরিচিত মুখ তাপস চ্যাটার্জি , কাজের মানুষ ,কাছের মানুষ ,যখন ডাকি তখন পাই তাপস চ্যাটার্জি তোমায় চাই।
এই নামে ধ্বনিত হলো আজ সমগ্র রাজারহাট নিউটাউন অঞ্চলটি ।বর্তমান করুণা অতি মহামারীতে মানুষের দিন আনা দিন খাওয়া প্রায় এক প্রকার লাটে ওঠার জোগাড় ,সেই অবস্থায় সামনে ঈদ সংখ্যালঘু মানুষের পাশে এসে দাঁড়ালেন এই মানুষটি। শুধু সংখ্যালঘু মানুষ নয় জাত ধর্ম নির্বিশেষে সকলের কাছের মানুষ তাপস বাবু আজ প্রায় এক হাজার ছোট বাচ্চাদের নিজের পছন্দমত জামা কাপড় তুলে দিলেন বাচ্চারা নিজের পছন্দমত সেটা যেই দামি হোক তারা তাদের জিনিসটি ঈদের আগে পেয়ে খুবই খুশি ।
শুধু বাচ্চাদের দিয়েই ক্ষান্ত থাকেনি তিনি ঘোষণা করেন আগামী মাস থেকে রাজারহাট নিউটাউন অঞ্চলের সমস্ত ইমাম এবং ব্রাহ্মণদের মাসিক হাজার টাকা করে ভাতা দেবেন । নারায়ণ পুরের বাজারের 12 টি কাপড়ের দোকান বেছে নেওয়া হয়েছিল এই দোকানগুলো থেকে নিজে দাঁড়িয়ে থেকে  কাপড় জামা তুলে দিলেন বাচ্চাদের হাতে ।একদিকে যেমন বাচ্চারা ও তার পরিবার খুবই খুশি অন্যদিকে খুশি এই অঞ্চলের ব্যবসায়ীরা । বর্তমানে  মহামারিতে তাদের ব্যবসা যখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই অবস্থায় আজকে এই বিক্রি তাদেরকে অনেকটাই খুশি করেছে বলা যায় ।এক কথায়  তাপস চ্যাটার্জি এই অনন্য উদ্যোগ সাধুবাদ জানালেন  ছোট থেকে বড় ,জাতপাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: