Wednesday, 12 May 2021

বিদ্যুৎ দপ্তর কে স্বাবলম্বী করে তোলাই আমার লক্ষ্য বললেন নতুন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

 

রাজ্য বিদ্যুৎ দপ্তর এর দায়িত্বভার গ্রহণ করার পর আজ প্রথম সল্টলেকে নিজের দপ্তরে আসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এসে বলেন এই দপ্তরটি তার কাছে নতুন তাই আজকে সেই এই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্য শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান আমি বিদ্যুৎ কর্মীদের কাছে অনুরোধ করেছি যে কোন কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। এদিন তিনি জানান আমরা ছটি কয়লা খনি থেকে কয়লা নিচ্ছি আরেকটি নতুন কয়লাখনির আসতে চলেছে।তাঁর কথায়,''বিদ্যুৎ দফতরকে ৮৫০-৯০০ কোটি টাকা ভূর্তুকি দেয় রাজ্য সরকার। অরূপ বিশ্বাসের প্রথম লক্ষ্য এই টাকাটি যতটা কমিয়ে ফেলা সম্ভব হয় ততটা কমিয়ে ফেলে বিদ্যুৎ দপ্তর কে স্বাবলম্বী করে তোলা।

এদিন তিনি বলেন সমগ্র কাজ বুঝে নিতে তার একটু সময় লাগবে। এছাড়া বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা ঠিকঠাক কাজ করছেন কিনা সেই জন্য তিনি আচমকা বিভিন্ন দপ্তর পরিদর্শন করবেন বলেও জানান।তিনি আরো বলেন যে নিজেকে মন্ত্রী হিসেবে ভাবেন না তিনি এক কর্মী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন আগামী সময়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: