উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড একটি গেঞ্জি তৈরির কারখানা ও অ্যাপেলো ফার্মেসী গোডাউনে । বুধবার রাত আড়াইটে নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। মাঝারি কয়েকশো ছোট কারখানা রয়েছে এখানে। বিলকান্ডা পঞ্চায়েতের প্রধান এর দাবি এখানে বেশ কিছু অবৈধ কারখানা রয়েছে যাদের কোনো কাগজপত্র নেই। বহুবার পঞ্চায়েতের তরফ থেকে জানানো হলেও কোনো ফল হয়নি।
এই কারখানাগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সরকারি আইন বা নীতি মেনে করা হয়নি। যার ফলে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় এলাকায় রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এই শিল্পতালুক লাগোয়া বাসিন্দাদের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের অভিযোগ কারখানার নিরাপত্তা কর্মীরা মূল যে প্রবেশ গেট রয়েছে সেটা আটকে রাখার জন্য দমকলকর্মীরা কারখানার ভেতরে আগুন নেভাতে ঢুকতে পারেনি।
রাত আড়াইটে নাগাদ আগুণ লাগলেও প্রায় দুই ঘণ্টা পর ভোর সাড়ে চারটে নাগাদ নাগাদ দমকল কর্মীরা এই কারখানার ভেতরে ঢুকতে সক্ষম হয়। এই দেরি হবার জন্য দ্রুত ছড়িয়ে পড়ে গেঞ্জির কারখানায় আগুন পাশের অ্যাপেলো ফার্মেসী গোডাউনে।




0 coment rios: