বড়জোড়া এলাকার রেড ভলেন্টিয়াররা এলাকার করোনা রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া, রোগীদের ভর্তি, খাবার পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কাজ করে চলেছে। আজ রেড ভলেন্টিয়ার দের সাহায্য করার জন্য বড়জোড়ার A. B. T. A. র শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার, অক্সিজেন মাস্ক কেনার জন্য ১৬৫০০ টাকা তুলে দেওয়া হয় । সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী এদিন এলাকার মানুষের কাছেও রেড ভলেন্টিয়ারদের আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান ।
ABTA র পক্ষ থেকে এই অর্থ তুলে দেন প্রবীণ শিক্ষক নেতা ও বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বলরাম দাঁ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী, A. B. T. A. জোনাল সম্পাদক বামদেব মুখার্জী ও সভাপতি মহসীন মন্ডল , মনিদীপা মল্লিক প্রমূখ। তাঁরা ভবিষ্যতেও এই ভাবেই রেড ভলেন্টিয়ার দের পাশে থাকবেন বলে জানান।


0 coment rios: