ব্যারাকপুরের ভাটপাড়া থানার স্থিরপাড়ার মনসাতলায় এক ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। অভিযোগ, বুধবার বিকেলের দিকে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোম ওড়ায়ের বাড়িতে। তারপর ফের ভোর রাতে তার বৌদির বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা। সোমা ওরাও কে বাঁশ, রড দিয়ে এলোপাথাড়ি মারধোর করে। প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ, সোমের বাড়িতে পরপর চারটি বোমা মারে। বোমার আঘাতে গুরুতর জখম হন সোমের স্ত্রী সরস্বতী দেবী। সরস্বতী দেবী এবং তার স্বামী সোম ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুপুর দুটোর সময় আহত ব্যক্তির পক্ষ থেকে ভাটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতেই পুলিশ এই ঘ্টনার তদন্তে নামে এবং ওই এলাকা থেকেই মোহিত-সহ স্থানীয় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ । তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বোমাবাজি।


0 coment rios: