আবারও টর্নেডো উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার 22 নম্বর সোমা লক্ষ্মী কলোনি ও গুমার একাংশ এলাকায়। ঠিক হালিশহরের মত এই ঘূর্ণিঝড় আবার দেখা গেল উত্তর 24 পরগনা অশোকনগর এলাকায়। নিমেষের মধ্যে প্রায় কুড়ি থেকে 30 টা বাড়ির টিন থেকে শুরু করে চাল হাওয়ায় উড়ে গেছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন রাজ্যবাসীকে যে কোথাও কোথাও টর্নেডো হতে পারে। আজ ঠিক সকাল ১০ -১৫ টা নাগাদ এমনই ঘটনা ঘটলো ঘটনাস্থল সাক্ষী রইল উত্তর 24 পরগনার অশোকনগর শক্তিনগর ও গুমা১ এলাকা বলে জানা গিয়েছে।
আতঙ্কে এলাকাবাসী। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী মহাশয়া ঘটনাস্থলে পরিদর্শন যাচ্ছেন বলে জানা যাচ্ছে।


0 coment rios: